1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হবে না: সমাজকল্যাণ মন্ত্রী
Tuesday, 22 September 2026, 11:22 am
Headline :
জামায়াতের দাবি, সাইবার সুরক্ষা আইন বহাল রেখে সংশোধিত খসড়া বাতিল করতে হবে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামির মধ্যে ৩ জনের স্বীকারোক্তি অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য সহযোগিতায় চার অগ্রাধিকার স্বাস্থ্যমন্ত্রীর একনেকে অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প রিজভী: ভারতের হাতে আদানি বিদ্যুৎকেন্দ্রের ‘সুইচ’, যেকোনো সময় সরবরাহ বন্ধের শঙ্কা হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শিল্প-কারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হবে না: সমাজকল্যাণ মন্ত্রী

  • Update Time : Wednesday, 26 August, 2026, 04:30 pm
  • 29 Time View




দেশের কোনো নাগরিক অর্থের অভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবেন না বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেছেন, প্রত্যেক নাগরিকের চিকিৎসা নিশ্চিত করতে সরকার প্রয়োজন অনুযায়ী আর্থিক সহায়তা দেবে।

বুধবার (২৬ আগস্ট) দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য সরকার সহযোগিতা করবে। পাশাপাশি অর্থের অভাবে যেসব দরিদ্র পরিবারের শিশু পড়াশোনা করতে পারছে না বা বিদ্যালয়ে যাচ্ছে না, তাদের চিহ্নিত করে পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এসব শিশুকে সরকারি সহায়তার মাধ্যমে পড়াশোনার সুযোগ করে দিয়ে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার কথা বলেন জাহিদ হোসেন।

কর্মী সম্মেলনে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের জন্য যারা দীর্ঘদিন ধরে ত্যাগ ও পরিশ্রম করে যাচ্ছেন, তাদের দায়িত্বশীল ও সহনশীল আচরণ করতে হবে। দলের ভাবমূর্তি সমুন্নত রাখতে প্রত্যেক নেতাকর্মীকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

জাহিদ হোসেন আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের তৃণমূল পর্যায়ে পাড়া-মহল্লা ও প্রতিটি ওয়ার্ডে দলের কর্মীসংখ্যা বাড়াতে হবে। যোগ্য ব্যক্তিদের দলে যুক্ত করার পাশাপাশি দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে বিএনপির সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।

নিজের বক্তব্যে মন্ত্রী বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে সংসদ সদস্য নির্বাচিত করার পাশাপাশি মন্ত্রিত্বের দায়িত্ব পাওয়ার সুযোগ দেওয়ায় তিনি জনগণের প্রতি কৃতজ্ঞ। তাদের কথা শুনতেই তিনি কর্মী সম্মেলনে এসেছেন বলেও জানান।

হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফিরদৌস রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলালসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category