ফরিদপুর জেলা প্রতিনিধি
:আব্দুস সালাম মোল্লা। চরভদ্রাসন উপজেলার জাকের সূরায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পাশে স্পেন প্রবাসী ও স্পেন বিএনপির সহসভাপতি ইউনুছ আলী প্রামাণিক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সেক আদেলের হাতে তুলে দিলেন ৩০০০০/- নগদ ত্রিশ হাজার টাকা।
চরভদ্রাসন টিলার চরের মর্মান্তিক ঘটনাটি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হওয়ায় স্পেন প্রবাসী ইউনুছ ভাইয়ের নজরে আসে। ফরিদপুরে ৪ আসনে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল এমপি নির্দেশনায়ও উপজেলা বিএনপি পরিবারটির সাহায্যার্থে এগিয়ে আসেন।
এ সময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা বিএনপির আহবায়ক অহিদুজ্জামান মোল্লা, সদস্য সচিব আঃ কুদ্দুস ভিপি বাদশা, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, সম্মেলন প্রস্তত কমিটির সদস্য আরমান আলী শিকদার, পিএম কামরুল হাসান, মোঃ জাহাঙ্গীর হোসেন সদস্য কৃষকদল আহবায়ক কমিটি ঢাকা উত্তর। হাবিবুর রহমান উহাব, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
স্পেন প্রবাসী ইউনুছ আলী প্রামাণিকের এমন মহৎ উদ্যোগকে ব্যাপক সাধুবাদ জানিয়েছেন স্হানীয় সুশীল সমাজ ও এলাকাবাসী।
অপরদিকে ইউনুছ আলী প্রামাণিকের পাঠানো এ আর্থিক অনুদান হাতে পেয়ে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি।