ফরিদপুর জেলা প্রতিনিধি : আব্দুস সালাম মোল্লা।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা থাকলেও ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার অধিকাংশ সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি তা সরজমিনে দেখা গেছে গেছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে সরেজমিনে দেখা যায়,চরভদ্রাসন উপজেলায় কয়েকটি সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। এর মধ্যে রয়েছে—চরভদ্রাসন উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়, বিআরডিবি কার্যালয়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, সমাজসেবা কর্মকর্তার কার্যালয়, প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়, উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়, উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়, উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়, পরিসংখ্যান কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা সেটেলমেন্ট কর্মকর্তার কার্যালয়।
অন্যদিকে, উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, পল্লী উন্নয়ন ও সঞ্চয় ব্যাংক কর্মকর্তার কার্যালয়, দারিদ্র্য বিমোচন কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা গেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় অর্ধনমিত পতাকা উত্তোলিত দেখা গেছে।
এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। একই ভবনে থাকা উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়, আনসার-ভিডিপি কর্মকর্তার কার্যালয়, উপজেলা তথ্য কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা প্রকৌশলীর কার্যালয়ও ওই ভবনের আওতাধীন হওয়ায় সেখানে পতাকা উত্তোলিত অবস্থায় দেখা যায়।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, জাতীয় গুরুত্বপূর্ণ দিবস ও ধর্মীয় উপলক্ষে সরকারি নির্দেশনা যথাযথভাবে পালন করা সব সরকারি দপ্তরের দায়িত্ব। অথচ একই উপজেলা সদরে একাধিক সরকারি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন না হওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সচেতন মহলের মধ্যে ।
সুশীল সমাজের কয়েকজন জানিয়েছে উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় কোন দিবসে কোনো পতাকা স্বাভাবিক কর্মদিবস ও জাতীয় পতাকা উত্তোলিত হতে দেখেনি।
এ বিষয়ে এক কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে জানিয়েছে সরকারি নির্দেশনা ঈদে মিলাদুন্নবী দিনটিতে সম্মান জানানোর জন্য সরকারি নির্দেশনায় পতাকা উত্তোলনের নির্দেশ আছে।
এ ব্যাপারে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাজ হোসেন সৌরভ কে মুঠো ফোনে ফোন দিলে ফোনটি রিসিভ না করায় কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।