1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
  5. news@gmail.com : morning24 :
Thursday, 27 August 2026, 08:16 pm

বিতর্কিত গান নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি

  • Update Time : Thursday, 27 August, 2026, 07:43 pm
  • 4 Time View
6

‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার ‘সারকে চুনার তেরি সরকে’ গানকে ঘিরে পুরোনো বিতর্কে এবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। তাঁর দাবি, গানটির হিন্দি সংস্করণ তৈরি এবং সেখানে তাঁর ছবি ও ভিজ্যুয়াল ব্যবহারের আগে তাঁর কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি।

 

গানটি প্রকাশের পর এর কথা, দৃশ্যায়ন এবং নারীদের উপস্থাপন নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। অশালীন ও যৌন ইঙ্গিতপূর্ণ বক্তব্যের অভিযোগ তুলে গানটি নিষিদ্ধের দাবিও ওঠে। পরে সরকারের নির্দেশ এবং অল ইন্ডিয়া সাইন ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের অভিযোগের পর গানটি সরিয়ে নেওয়া হয়।

 

সম্প্রতি এক পডকাস্টে নোরা জানান, প্রায় তিন বছর আগে তিনি গানটির কন্নড় সংস্করণের শুটিং করেছিলেন। বড় বাজেটের সিনেমায় সঞ্জয় দত্তের মতো তারকার সঙ্গে কাজের সুযোগ পাওয়ায় তিনি ওই প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন।

 

তবে তাঁর অভিযোগ, পরবর্তী সময়ে তাঁর অনুমতি ছাড়াই কন্নড় গানটি হিন্দিতে ডাব করা হয়। হিন্দি সংস্করণে এমন কিছু শব্দও যুক্ত করা হয়েছে, যা তাঁর পছন্দ নয়।

 

নোরা আরও দাবি করেন, হিন্দি সংস্করণের লিরিক্যাল ভিডিওতে তাঁর অনুমতি ছাড়া তাঁর কিছু ছবি ব্যবহার করা হয়েছে। এমনকি সঞ্জয় দত্তের সঙ্গে তাঁর একটি ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করে ভিডিওতে যুক্ত করা হয়েছিল বলেও জানান তিনি।

 

অভিনেত্রীর ভাষ্য, কন্নড় সংস্করণে তিনি যে কাজ করেছিলেন, সেটি এবং পরবর্তীতে প্রকাশিত হিন্দি সংস্করণের বিষয়বস্তু এক নয়। তাই হিন্দি গানকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের দায় তাঁর ওপর দেওয়া উচিত নয়।

 

নোরা বলেন, কোনো শিল্পীর কাজ, ছবি বা ভিজ্যুয়াল ব্যবহারের আগে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি নেওয়া এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা প্রয়োজন। তাঁর বক্তব্য প্রকাশ্যে আসার পর ‘কেডি: দ্য ডেভিল’-এর গানটি নিয়ে আগের বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে।

 

সূত্র: দ্য ওয়াল

Facebook Comments Box
More News Of This Category