1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
প্রথমবার এক ফ্রেমে আতিফ আসলাম ও ইয়ুমনা
Tuesday, 22 September 2026, 12:53 pm
Headline :
জামায়াতের দাবি, সাইবার সুরক্ষা আইন বহাল রেখে সংশোধিত খসড়া বাতিল করতে হবে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামির মধ্যে ৩ জনের স্বীকারোক্তি অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য সহযোগিতায় চার অগ্রাধিকার স্বাস্থ্যমন্ত্রীর একনেকে অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প রিজভী: ভারতের হাতে আদানি বিদ্যুৎকেন্দ্রের ‘সুইচ’, যেকোনো সময় সরবরাহ বন্ধের শঙ্কা হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শিল্প-কারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রথমবার এক ফ্রেমে আতিফ আসলাম ও ইয়ুমনা

  • Update Time : Monday, 31 August, 2026, 02:05 pm
  • 24 Time View




বিনোদন ডেস্ক

 

দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন স্টুডিও অ্যালবাম নিয়ে ফিরছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। তার বহুল প্রতীক্ষিত নতুন অ্যালবামের নাম ‘সুবাহ আয়ে না’। অ্যালবামটি ঘিরে এরই মধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এর মধ্যেই অ্যালবামের একটি রোমান্টিক গানের মিউজিক ভিডিওতে জনপ্রিয় অভিনেত্রী ইয়ুমনা জায়েদির সঙ্গে প্রথমবার জুটি বেঁধে চমক দিয়েছেন আতিফ।

 

অ্যালবামের অন্যতম আলোচিত গান ‘হু ইশক মে’। গানটির মিউজিক ভিডিওতে আতিফ ও ইয়ুমনার উপস্থিতি সামনে আসার পর থেকেই দুই তারকার অন-স্ক্রিন রসায়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। সম্প্রতি আতিফ আসলাম নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির একটি নতুন পোস্টার প্রকাশ করেন। সেখানে তাকে ও ইয়ুমনাকে একটি স্পোর্টস কারের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

 

পোস্টার ও প্রকাশিত বিভিন্ন ঝলকে দুই তারকার উপস্থিতি দর্শকদের কৌতূহল আরও বাড়িয়েছে। বিশেষ করে প্রথমবারের মতো আতিফ আসলামের সঙ্গে ইয়ুমনা জায়েদির জুটি হওয়ায় পাকিস্তানের সংগীত ও বিনোদন অঙ্গনে বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে।

 

‘হু ইশক মে’ মূলত রোমান্টিক আবহের একটি গান। গানটির কথা ও সুর করেছেন রাজ রঞ্জোধ। সংগীতায়োজনের দায়িত্বে রয়েছেন শিরাজ উপ্পাল। সাইফ হাসানের পরিচালনায় নির্মিত মিউজিক ভিডিওটিতে আতিফ ও ইয়ুমনা ছাড়াও অভিনয় করেছেন অভিনেতা মুস্তাফা আফ্রিদি।

 

আতিফ আসলামের সর্বশেষ একক স্টুডিও অ্যালবাম ‘মেরি কাহানি’ প্রকাশিত হয়েছিল ২০০৮ সালে। এরপর দীর্ঘ সময় ধরে তিনি বিভিন্ন একক গান, কনসার্ট ও সিনেমার প্লেব্যাক নিয়ে ব্যস্ত ছিলেন। তবে এতদিন আর কোনো পূর্ণাঙ্গ স্টুডিও অ্যালবাম প্রকাশ করেননি তিনি।

 

এ কারণে প্রায় ১৮ বছর পর আতিফের নতুন অ্যালবাম প্রকাশের ঘোষণা ভক্তদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। এর সঙ্গে ইয়ুমনা জায়েদির মতো জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে প্রথমবার জুটি বাঁধার বিষয়টি নতুন মাত্রা যোগ করেছে।

 

ভক্তদের প্রত্যাশা, ‘সুবাহ আয়ে না’ অ্যালবামটি আতিফ আসলামের সংগীত ক্যারিয়ারে নতুন অধ্যায় তৈরি করবে। আর ‘হু ইশক মে’ গানের মিউজিক ভিডিওতে আতিফ-ইয়ুমনার রসায়ন কতটা দর্শকপ্রিয় হয়, এখন সেটিই দেখার অপেক্ষা।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category