1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
লাথি-ঘুষি, আঘাতও খেয়েছি: প্রীতি জিনতা
Thursday, 24 September 2026, 08:22 pm
Headline :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সাক্ষাৎ গঙ্গার পানিবণ্টনে নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৮ অক্টোবর মেধার মূল্যায়নে দলীয় প্রভাব নয়, সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান ডেপুটি স্পিকারের জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে টেকসই শান্তিতে নারী নেতৃত্ব নিশ্চিত করতে বাংলাদেশের জোর সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের কৌশলগত হতাশার বহিঃপ্রকাশ স্থানীয় সরকার নির্বাচনে খরচ প্রায় ৬ হাজার কোটি, এ বছর নাও হতে পারে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে দুই নেতার প্রত্যয়

লাথি-ঘুষি, আঘাতও খেয়েছি: প্রীতি জিনতা

  • Update Time : Thursday, 3 September, 2026, 02:09 pm
  • 27 Time View




বলিউড অভিনেত্রী প্রীতি জিনতাকে এবার দেখা যাবে অ্যাকশনধর্মী সিনেমায়। কুণাল খেমুর লেখা ও পরিচালনায় নির্মিত ‘ভাইব’ সিনেমায় ‘ম্যাডাম এইচ’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। বুধবার (২ সেপ্টেম্বর) সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়েছে। ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে সিনেমার অন্যান্য অভিনয়শিল্পীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রীতিও।

 

অনুষ্ঠানে নিজের অ্যাকশন দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। দীর্ঘদিন ধরেই অ্যাকশন সিনেমায় কাজ করার ইচ্ছা ছিল তাঁর। ‘ভাইব’-এর মাধ্যমে সেই সুযোগ পেলেও শুটিংয়ের অভিজ্ঞতা যে সহজ ছিল না, তা জানিয়েছেন প্রীতি।

 

অ্যাকশন দৃশ্যের শুটিং কতটা কঠিন—এমন প্রশ্নের জবাবে প্রীতি বলেন, গানসহ সিনেমার অন্যান্য কাজের ক্ষেত্রেও অভিনেত্রীদের বাড়তি পরিশ্রম করতে হয় বলে তাঁর মনে হয়েছে। তবে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে তিনি কাজটির কঠিন দিকটি আরও ভালোভাবে উপলব্ধি করেছেন।

 

প্রীতির ভাষায়, “আমার সবসময় মনে হয়েছে, গানসহ অন্যান্য কাজের ক্ষেত্রে অভিনেত্রীদের একটু বেশি পরিশ্রম করতে হয়। কিন্তু অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় বুঝেছি, কাজটা কতটা কঠিন। অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে লাথি, ঘুষি ও নানা ধরনের আঘাতও খেয়েছি। তবে এসব ইচ্ছা করে নয়।”

 

অ্যাকশন দৃশ্যে নিজের পারফরম্যান্সের পেছনে পুরো টিমের অবদান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। দর্শকদের সিনেমাটি দেখার পর অ্যাকশন দলের সদস্যদের প্রশংসা করার আহ্বান জানিয়ে প্রীতি বলেন, “আপনারা যখন সিনেমাটি দেখবেন, তখন পুরো অ্যাকশন টিমকে অবশ্যই অনেক ধন্যবাদ দিতে হবে। আমি যদি এই কাজটি ঠিকভাবে করতে পেরে থাকি, তার কৃতিত্ব অ্যাকশন টিমের। তারা সত্যিই দুর্দান্ত।”

 

‘ভাইব’ সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করছেন কুণাল খেমু। সিনেমাটিতে প্রীতি জিনতার পাশাপাশি অভিনয় করেছেন কুণাল খেমু, স্পর্শ শ্রীবাস্তব, দীনেশ লাল যাদব (নিরহুয়া), যশপাল শর্মা ও বংশিকা ধীর।

 

কুণাল খেমুর লেখা ও পরিচালনায় ‘ভাইব’ আগামী ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category