1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
  5. news@gmail.com : morning24 :
‘টক্সিক’ থেকে বাদ ১৭ মিনিট, থাকছে না ‘তাবাহী’
Sunday, 06 September 2026, 07:02 pm

‘টক্সিক’ থেকে বাদ ১৭ মিনিট, থাকছে না ‘তাবাহী’

  • Update Time : Saturday, 5 September, 2026, 04:30 pm
  • 7 Time View

‘টক্সিক’ থেকে বাদ ১৭ মিনিট, থাকছে না ‘তাবাহী’

 

দক্ষিণী তারকা যশ অভিনীত আলোচিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ নিয়ে দর্শকদের আগ্রহের মধ্যেই সামনে এসেছে নতুন তথ্য। ভারতে ইংরেজি ভাষায় মুক্তি পাওয়া সিনেমাটির নতুন সংস্করণ থেকে প্রায় ১৭ মিনিটের ফুটেজ বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

 

বর্তমানে বিভিন্ন ভাষায় প্রেক্ষাগৃহে চলা সিনেমাটির দৈর্ঘ্য প্রায় ৩ ঘণ্টা ১৪ মিনিট। অন্যদিকে ইংরেজি সংস্করণটির দৈর্ঘ্য প্রায় ২ ঘণ্টা ৫৭ মিনিট। অর্থাৎ ইংরেজি সংস্করণে মূল সিনেমার তুলনায় প্রায় ১৭ মিনিট কম রয়েছে।

 

ঠিক কোন কোন দৃশ্য বাদ দেওয়া হয়েছে, সে বিষয়ে নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি। তবে জানা গেছে, যশ ও কিয়ারা আদভানি অভিনীত ‘তাবাহী’ গানটি ইংরেজি সংস্করণে রাখা হয়নি। আরও কয়েকটি দৃশ্যও বাদ পড়েছে বলে জানা যাচ্ছে।

 

‘টক্সিক’-এ যশ ও কিয়ারার পাশাপাশি অভিনয় করেছেন নয়নতারা, তারা সুতারিয়া, হুমা কুরৈশী ও রুক্মিণী বসন্ত। মুক্তির পর থেকেই সিনেমাটির সহিংস দৃশ্য এবং কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

 

এদিকে নির্মাতা গীতু মোহনদাসের একটি সাক্ষাৎকারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি চিত্রনাট্য, শুটিং ও চূড়ান্ত সম্পাদনার মধ্যে পরিবর্তনের কথা তুলে ধরেছেন।

 

ইংরেজি সংস্করণ থেকে ১৭ মিনিটের ফুটেজ বাদ যাওয়ার খবরে দর্শকদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে ‘তাবাহী’ গানটি কেন বাদ দেওয়া হয়েছে, সেটিই এখন আলোচনার অন্যতম বিষয়।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category