1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
বিদেশে বাড়ি-গাড়িসহ বিপুল সম্পত্তি, কত টাকার মালিক কারিনা?
Tuesday, 22 September 2026, 04:04 pm
Headline :
চীনের সঙ্গে এআই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের সামনে যত চ্যালেঞ্জ বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষাদানে বিশেষ গুরুত্ব দিতে হবে: রাষ্ট্রপতি বারবার প্রতারণার কারণে জনগণের আস্থা অর্জন করতে পারেনি জামায়াত: রিজভী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে ১৭ পয়সা রিজভীর বক্তব্যের নিন্দা জানিয়ে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলল জামায়াত সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জামায়াতের দাবি, সাইবার সুরক্ষা আইন বহাল রেখে সংশোধিত খসড়া বাতিল করতে হবে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামির মধ্যে ৩ জনের স্বীকারোক্তি

বিদেশে বাড়ি-গাড়িসহ বিপুল সম্পত্তি, কত টাকার মালিক কারিনা

  • Update Time : Tuesday, 22 September, 2026, 03:44 pm
  • 4 Time View




বিদেশে বাড়ি-গাড়িসহ বিপুল সম্পত্তি, কত টাকার মালিক কারিনা

 

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান শুধু অভিনয় দিয়েই দীর্ঘদিন ধরে দর্শকদের মন জয় করেননি, সম্পদ ও বিলাসবহুল জীবনযাপনের কারণেও প্রায়ই আলোচনায় থাকেন। ২১ সেপ্টেম্বর ৪৬ বছরে পা দিয়েছেন এই অভিনেত্রী। জন্মদিনকে ঘিরে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছার পাশাপাশি নতুন করে সামনে এসেছে তার বিপুল সম্পত্তি, বিদেশের বাড়ি, দামি গাড়ি ও বিলাসবহুল সামগ্রীর তথ্য।

 

কারিনা কাপুরের বলিউড ক্যারিয়ার দীর্ঘ। ‘কাভি খুশি কাভি গাম’-এর ‘পু’ চরিত্র থেকে শুরু করে ‘জাব উই মেট’-এর গীত—বিভিন্ন সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন তিনি। সময়ের সঙ্গে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন থেকেও আয় করেছেন এই অভিনেত্রী।

 

‘জিকিউ’-এর ২০২৩ সালের একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, একটি সিনেমায় অভিনয়ের জন্য কারিনা প্রায় ১০ থেকে ১২ কোটি রুপি পারিশ্রমিক নেন। একই প্রতিবেদনে অভিনেত্রীর মোট সম্পদের পরিমাণ প্রায় ৪৮৫ কোটি রুপি বলে উল্লেখ করা হয়েছে।

 

মুম্বাইয়ে বিলাসবহুল বাড়ি

 

কারিনা কাপুর ও তার স্বামী অভিনেতা সাইফ আলি খানের মুম্বাইয়ের বান্দ্রায় রয়েছে বিলাসবহুল বাড়ি ‘সতগুরু শরণ’। প্রায় ৩ হাজার বর্গফুটের এই চারতলা বাড়িটির বাজারমূল্য বিভিন্ন প্রতিবেদনে আনুমানিক ২৫ থেকে ৩০ কোটি রুপি বলে উল্লেখ করা হয়েছে।

 

ডিজাইনার দর্শিনী শাহের নকশায় সাজানো বাড়িটিতে পরিবারের বিভিন্ন স্মৃতি ও ভ্রমণের স্মারক রাখা হয়েছে। ব্যক্তিগত জীবনের নানা স্মৃতির সঙ্গে আধুনিক নকশার সমন্বয়ে সাজানো এই বাড়িটি কারিনা ও সাইফের অন্যতম আলোচিত সম্পত্তি।

 

সুইজারল্যান্ডেও রয়েছে বাড়ি

 

দেশের বাইরে কারিনার সম্পত্তির তালিকাতেও রয়েছে বিলাসবহুল একটি হলিডে বাংলো। সুইজারল্যান্ডের জনপ্রিয় পর্যটনকেন্দ্র গস্টাদে তাদের এই সম্পত্তি রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা যায়। বাংলোটির আনুমানিক মূল্য প্রায় ৩৩ কোটি রুপি বলে উল্লেখ করা হয়েছে।

 

গস্টাদে কারিনা ও সাইফের পরিবারের নিয়মিত যাতায়াতের বিষয়টিও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। ফলে বিদেশের এই সম্পত্তিও তাদের বিলাসবহুল জীবনযাপনের একটি অংশ হিসেবে বিবেচিত হয়।

 

দামি গাড়ির সংগ্রহ

 

কারিনা কাপুরের গাড়ির সংগ্রহও বেশ সমৃদ্ধ। তার ব্যবহৃত গাড়ির তালিকায় রয়েছে অডি কিউ৭। গাড়িটির দাম প্রায় ৮৫ থেকে ৯৫ লাখ রুপি বলে উল্লেখ করা হয়েছে।

 

এ ছাড়া তার গাড়ির সংগ্রহে রয়েছে রেঞ্জ রোভার স্পোর্ট। এ মডেলের মূল্য প্রায় ৯৯ লাখ রুপি। বিএমডব্লিউ এক্স৭-ও রয়েছে তার গাড়ির তালিকায়, যার দাম প্রায় ১ কোটি ২২ লাখ থেকে ১ কোটি ২৫ লাখ রুপি।

 

মার্সিডিজ-বেঞ্জের গাড়িও রয়েছে কারিনার সংগ্রহে। এর মধ্যে ই-ক্লাস মডেলের দাম প্রায় ৭৫ থেকে ৮৮ লাখ রুপি। পাশাপাশি রয়েছে মার্সিডিজ-বেঞ্জ এস-ক্লাস, যার দাম শুরু প্রায় ১ কোটি ৭১ লাখ রুপি থেকে।

 

বিলাসবহুল হ্যান্ডব্যাগের সংগ্রহ

 

অভিনেত্রী হিসেবে কারিনার ফ্যাশন ও স্টাইল নিয়েও বরাবরই আলোচনা রয়েছে। বিশ্বখ্যাত ডিজাইনার ব্র্যান্ডের হ্যান্ডব্যাগের প্রতি তার আগ্রহের কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

 

তার সংগ্রহে রয়েছে শ্যানেল ফ্ল্যাপ ব্যাগ, যার আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ ৪৮ হাজার রুপি। ক্রিস্টিয়ান ডিওরের একটি টোট ব্যাগের দাম প্রায় ২ লাখ ৯১ হাজার রুপি বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া লুই ভিটোর একাধিক ব্যাগও রয়েছে তার সংগ্রহে।

 

তবে কারিনার ব্যাগ সংগ্রহের মধ্যে বিশেষভাবে আলোচিত দুটি হার্মিস বির্কিন ব্যাগ। কালো ও তামাটে রঙের এই দুটি ব্যাগের সম্মিলিত মূল্য বিভিন্ন প্রতিবেদনে প্রায় ১৩ কোটি রুপি বলে দাবি করা হয়েছে। পাশাপাশি ওয়াইএসএল ও সেলিনের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের ব্যাগও তার সংগ্রহে রয়েছে।

 

অভিনয়ের পাশাপাশি কারিনার এসব বিলাসবহুল সম্পত্তি ও সামগ্রীর কারণে তার জীবনযাপনও নিয়মিত সংবাদমাধ্যমের আলোচনায় আসে। দীর্ঘ অভিনয়জীবনে অর্জিত জনপ্রিয়তা ও পারিশ্রমিকের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ থেকেও তার আয় রয়েছে।

 

এদিকে গত ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কারিনা কাপুর অভিনীত নতুন সিনেমা ‘দায়রা’। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণ ভারতীয় অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন। নতুন সিনেমাকে ঘিরেও বর্তমানে আলোচনায় রয়েছেন এই বলিউড অভিনেত্রী।

 

সূত্র: দ্য ওয়াল

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category