আগামী রোববার ঢাকায় নির্বাচনি জনসমাবেশ করবে বিএনপি
অনলাইন ডেস্ক : আগামী রোববার ঢাকায় নির্বাচনি জনসমাবেশ করবে বিএনপি। ওই দিন দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে এ জনসমাবেশে দলের চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন। ঢাকা বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা এ জনসমাবেশে অংশ নেবেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংবাদ সম্মেলনে রিজভী জানান, শুক্রবার দুপুর ৩টায় বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবে। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে এবারের নির্বাচনে জনগণ ধানের শীষের পক্ষে রায় দেবেন। কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র করে বিএনপির অগ্রযাত্রা থামানো যাবে না। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে...