1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. ihossain.kh@gmail.com : ismail hossain : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
  5. news@gmail.com : morning24 :
হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে অগ্নি ও ভূমিকম্প ঝুঁকি মূল্যায়নে সমন্বয় সভা
Saturday, 08 August 2026, 10:19 pm
Headline :
এলএনজি টার্মিনাল চালু, বাড়ছে গ্যাস সরবরাহ ঝিলমিলে বাড়ি নির্মাণে রাজউকের তাগিদ মাহবুব আলী খানের কবরে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজউকে প্রামাণ্যচিত্র প্রদর্শনী PM eyes semiconductor sector as next economic driver after garments স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেট কারে ইয়াবা পাচার, রামুতে ৬ হাজার ইয়াবাসহ আটক ৩ চরভদ্রাসনে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান আবাসন খাতের উন্নয়নে রাজউক-রিহাবের সমন্বয়ে বিশেষ কমিটি গঠনের ঘোষণা হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে অগ্নি ও ভূমিকম্প ঝুঁকি মূল্যায়নে সমন্বয় সভা সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে অগ্নি ও ভূমিকম্প ঝুঁকি মূল্যায়নে সমন্বয় সভা

  • Update Time : Tuesday, 7 July, 2026, 11:15 pm
  • 29 Time View
55

ঢাকার হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অগ্নি নিরাপত্তা ও ভূমিকম্পজনিত ঝুঁকি নিরূপণে চলমান পরিদর্শন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উদ্যোগে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে রাজউকের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। এতে বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি, রাজউকের সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সভায় চলমান পরিদর্শন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়। পাশাপাশি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অগ্নি নিরাপত্তা জোরদার এবং ভূমিকম্পজনিত ঝুঁকি কমাতে প্রয়োজনীয় করণীয় নিয়ে আলোচনা হয়।

সভায় রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম বলেন, রাজধানীর হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অগ্নি নিরাপত্তা এবং ভবনের কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা জননিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি থাকলে তা রোগী, স্বজন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণে চলমান পরিদর্শনের মাধ্যমে ঝুঁকিগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি রাজউকের পরিদর্শন কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান এবং বিদ্যমান ত্রুটি দ্রুত সংশোধনের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নিরাপদ, টেকসই ও বিধিমালা অনুসরণকারী স্বাস্থ্যসেবা অবকাঠামো গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও উল্লেখ করেন।

সভায় অংশগ্রহণকারীরা নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা অবকাঠামো গড়ে তুলতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
More News Of This Category