1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. ihossain.kh@gmail.com : ismail hossain : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. news@gmail.com : morning24 :
কুমিল্লায় ১১৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, নগদ ৩ লাখ ৩১ হাজার টাকা জব্দ
Friday, 10 April 2026, 07:19 pm
Headline :
হরমুজ প্রণালী পার হতে না পেরে শারজাহয় ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ জবি শিক্ষকের ওপর হামলা: আসামি মাহিম কারাগারে, রিমান্ড শুনানি রোববার উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে জোর, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার বিএনপি নেতা মাহে আলম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কুমিল্লায় ১১৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, নগদ ৩ লাখ ৩১ হাজার টাকা জব্দ ফলবাগান রক্ষার জালে প্রাণ যাচ্ছে শত শত পাখির, টাঙ্গাইলে পরিবেশ বিপর্যয়ের অভিযোগ ইস্টার উপলক্ষে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন, সতর্ক অবস্থানে রুশ বাহিনী দেবিদ্বারে ‘ভুয়া’ পরোয়ানায় সাংবাদিক আটক, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি বিশ্ব স্বাস্থ্য দিবসে মহিষের মাংস ও দইয়ের পুষ্টিগুণ নিয়ে সচেতনতামূলক প্রচারণা সরকারি অর্থায়ন ৩৯০ কোটি, ঋণ ৯২ কোটি টাকা

কুমিল্লায় ১১৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, নগদ ৩ লাখ ৩১ হাজার টাকা জব্দ

  • Update Time : Friday, 10 April, 2026, 05:54 pm
  • 7 Time View
13

কুমিল্লা নগরীর শাসনগাছা রেলগেট সংলগ্ন পশ্চিম রেইসকোর্স এলাকা থেকে ১১৯০ পিস ইয়াবা ও ৩ লাখ ৩১ হাজার ৪০০ টাকা নগদসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ। অভিযানটি মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে পরিচালনা করা হয়।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি জুবায়ের হোসেন জুয়েল (৩৩) এবং তার স্ত্রী স্বপ্না বেগম (৩১)-কে আটক করা হয়।

ওসি বলেন, “আটককৃতরা সীমান্ত এলাকা থেকে স্বল্প মূল্যে মাদক সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে উচ্চ মূল্যে বিক্রির জন্য মজুদ করছিল। অভিযানে বসতঘরের ভাঙা চেয়ারের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। সব আলামত উপস্থিত লোকজনের সামনে জব্দ করা হয়েছে।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা পুলিশের কাছে তাদের অপরাধ স্বীকার করেছেন। পুলিশ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে এবং বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

স্থানীয়দের মধ্যে এই অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর মানুষ তা পুলিশি কার্যক্রমের সাফল্য হিসেবে দেখছেন।

 

Facebook Comments Box
More News Of This Category