1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
  5. news@gmail.com : morning24 :
ফলবাগান রক্ষার জালে প্রাণ যাচ্ছে শত শত পাখির, টাঙ্গাইলে পরিবেশ বিপর্যয়ের অভিযোগ
Tuesday, 01 September 2026, 08:36 pm
Headline :
সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে, পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব উপস্থাপনের সম্ভাবনা গণমাধ্যম নিয়ন্ত্রণ স্বৈরাচারী শক্তির হাতিয়ার: রিজভী উন্নয়ন-পুনর্বাসনে বাড়ছে বেসরকারি অংশগ্রহণ: অর্থমন্ত্রী ডেঙ্গু নিয়ন্ত্রণে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস গুম মানবতাবিরোধী অপরাধ: রাষ্ট্রপতি গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী পুতিনের অভিনন্দন পেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সংসদে বাকস্বাধীনতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষোভ

ফলবাগান রক্ষার জালে প্রাণ যাচ্ছে শত শত পাখির, টাঙ্গাইলে পরিবেশ বিপর্যয়ের অভিযোগ

  • Update Time : Friday, 10 April, 2026, 04:36 pm
  • 98 Time View
130

টাঙ্গাইলের একটি ফলবাগানে ফসল রক্ষার নামে পাতা জালে আটকে শত শত বন্য পাখির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, গত প্রায় এক মাস ধরে বাগানজুড়ে পাতানো নাইলনের সূক্ষ্ম জালে দোয়েল, শালিক, ঘুঘুসহ বিভিন্ন প্রজাতির পাখি আটকে প্রাণ হারাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধানপুর ইউনিয়নের নুরনগর ওয়ার্ডের বটতলা বিট এলাকার কৃষক গফুর ও তার সন্তান ফারুক তাদের ফলবাগান রক্ষায় গাছজুড়ে শক্ত প্লাস্টিক বা নাইলনের জাল ব্যবহার করেন। ফলের লোভে আসা পাখিরা সেই জালে আটকে পড়ছে বলে অভিযোগ।

সরেজমিনে দেখা গেছে, বাগানের বিভিন্ন গাছে জাল টানানো অবস্থায় রয়েছে, যেখানে বহু পাখির নিথর দেহ ঝুলে থাকতে দেখা গেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রতিদিনই এভাবে পাখির মৃত্যু ঘটছে।

এক স্থানীয় পরিবেশকর্মী বলেন, “ফসল রক্ষার অধিকার কৃষকের আছে, কিন্তু নির্বিচারে পাখি হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি স্পষ্টতই পরিবেশ ও বন্যপ্রাণী আইনের লঙ্ঘন।”

এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার সতর্ক করার পরও ওই কৃষক বিকল্প কোনো পদ্ধতি গ্রহণ করেননি। এতে এলাকায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।

পরিবেশবিদরা বলছেন, এভাবে পাখি নিধন চলতে থাকলে স্থানীয় জীববৈচিত্র্যে মারাত্মক প্রভাব পড়বে। তাদের মতে, এসব পাখি প্রাকৃতিকভাবে ক্ষতিকর কীটপতঙ্গ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে পাখির সংখ্যা কমে গেলে কৃষিজমিতে পোকামাকড়ের আক্রমণও বাড়তে পারে।

স্থানীয়দের দাবি, বিষয়টি দ্রুত কৃষি ও বন বিভাগের নজরে আনা উচিত এবং পরিবেশবান্ধব বিকল্প পদ্ধতিতে বাগান সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এ ঘটনায় এখন পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

 

​ নাজমুল আদনান টাঙ্গাইল জেলা প্রতিনিধি

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category