1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. ihossain.kh@gmail.com : ismail hossain : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. news@gmail.com : morning24 :
গোপন অভিযানে বালু চক্রের চার সদস্য আটক: এক বছর কারাদণ্ড
Friday, 17 April 2026, 08:08 am
Headline :
প্রতিমন্ত্রীর বাসভবনে শিশুদের বৈশাখ উদযাপন সাংবাদিক শুভ্রর নিরাপত্তা দাবি, অপরাধচক্র দমনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শুভ্রর নিরাপত্তা দাবি, অপরাধচক্র দমনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা BGB Seizes Yaba, Mine-Like Objects, Fuel and Chemicals in Separate Drives in Ramu and Naikhongchhari সারাদেশে র‍্যাবের অভিযানে ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্য তেল জব্দ হরমুজ প্রণালী পার হতে না পেরে শারজাহয় ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ জবি শিক্ষকের ওপর হামলা: আসামি মাহিম কারাগারে, রিমান্ড শুনানি রোববার উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে জোর, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার বিএনপি নেতা মাহে আলম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কুমিল্লায় ১১৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, নগদ ৩ লাখ ৩১ হাজার টাকা জব্দ

গোপন অভিযানে বালু চক্রের চার সদস্য আটক: এক বছর কারাদণ্ড

খুলনা প্রতিনিধি
  • Update Time : Monday, 24 November, 2025, 10:24 pm
  • 118 Time View
152

বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের বারোআড়িয়া ভদ্ৰা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে চারজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) উপধারা অনুযায়ী এ শাস্তি প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মোংলার দিঘরাজ এলাকার মোহাম্মদ আলী গাজীর ছেলে সোহরাব হোসেন, রূপসার সিংহেরচর এলাকার চান মিয়ার ছেলে মো: শহিদ হোসেন, একই এলাকার শহিদ হোসেনের ছেলে শাহীন হোসেন ও ফরিদপুরের আলফাডাঙ্গা কুচিয়া এলাকার তোফাজ্জেল মোল্যার ছেলে আনোয়ার মোল্যা।

গোপন অভিযানে বালু চক্রের চার সদস্য আটক: এক বছর কারাদণ্ড

 

শাস্তির পাশাপাশি ‘এমবি বুশরা’ নামের একটি লোড ড্রেজার এবং ‘এমবি নাজমা নাসিমা’ নামের একটি বাল্কহেড সরকারি অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো: শোয়েব শাত- ইল- ইভান। এ সময় উপস্থিত ছিলেন সুরখালী ভূমি অফিসের কর্মকর্তা মো: জাকির হোসেন, বারোআড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রহিম। উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক প্রতিনিধি ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আলমগীর শেখ, লিয়াকত আলী শেখ, মহসীন সানা, ইমদাদুল শেখ সহ আরও অনেকে।

সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত- ইল- ইভান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার পরিচালিত অভিযানে চারজনকে হাতেনাতে আটক করা হয়। এদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের বিধান থাকবে।

তিনি আরও বলেন, নদী রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
More News Of This Category