1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
একীভূত হওয়ার পরও পাঁচ ব্যাংককে ২ হাজার ৭২১ কোটি টাকা ঋণ দিল বাংলাদেশ ব্যাংক
Monday, 14 September 2026, 02:17 pm
Headline :
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ইউনূস সরকারের সময়ের দুর্নীতির অভিযোগ নিয়ে দুদকের অনুসন্ধান পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আসিফ মাহমুদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের সময়ে গ্যাস উত্তোলনের বিন্দুমাত্র চেষ্টা করা হয়নি: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী নয়: শফিকুর রহমান ইরানের পাশে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করলেন রাষ্ট্রপতি অন্য মামলা না থাকলে সাজা শেষে খালাস পাবেন বিডিআর সদস্যরা: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি পণ্যের আমদানি বাড়াতে ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য ঢাকা গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: পানিসম্পদ মন্ত্রী

একীভূত হওয়ার পরও পাঁচ ব্যাংককে ২ হাজার ৭২১ কোটি টাকা ঋণ দিল বাংলাদেশ ব্যাংক

  • Update Time : Sunday, 5 April, 2026, 03:27 pm
  • 116 Time View




দুর্বল পাঁচটি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের পরও এসব ব্যাংককে ২ হাজার ৭২১ কোটি টাকা ঋণ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সূত্রে জানা গেছে, এই অর্থ তিন মাসের জন্য তারল্য সহায়তা হিসেবে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট ব্যাংকাররা জানিয়েছেন, একীভূত করার আলোচনা শুরুর পর থেকেই ব্যাংকগুলো থেকে আমানতকারীদের টাকা উত্তোলনের চাপ বেড়ে যায়। এই পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংক বাধ্য হয়ে টাকা ছাপিয়ে তারল্য সহায়তা দেয়।

যেসব ব্যাংক একীভূত করা হয়েছে, সেগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক।

ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এক্সিম ব্যাংক ছিল ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)’–এর সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে। অন্য চারটি ব্যাংক চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের কর্ণধার ও ব্যবসায়ী সাইফুল আলমের নিয়ন্ত্রণাধীন ছিল।

সংশ্লিষ্টরা জানান, এসব ব্যাংকে সংশ্লিষ্ট ব্যবসায়ী গোষ্ঠীর নামে-বেনামে শেয়ার রয়েছে এবং তারা ঋণের বড় সুবিধাভোগী। তবে নেওয়া ঋণের অর্থ ফেরত না আসায় ব্যাংকগুলো আর্থিক সংকটে পড়ে।

এই প্রেক্ষাপটে ব্যাংকগুলোর কার্যক্রম টিকিয়ে রাখা এবং গ্রাহকদের আস্থা বজায় রাখতে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category