1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. ihossain.kh@gmail.com : ismail hossain : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. news@gmail.com : morning24 :
খুলনায় ফিলিং স্টেশনে ভোক্তা প্রতারণার অভিযোগ
Sunday, 17 May 2026, 08:19 pm
Headline :
কুমিল্লা সীমান্তে ১০ হাজার ২০০ ইয়াবা জব্দ: বিজিবি সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চেয়ারম্যান,এমডি কারাগারে: মব গোষ্ঠির দখলে মোহনা টিভি খুলনা শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতাল এর ট্রাস্টিবোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন প্রতিমন্ত্রীর বাসভবনে শিশুদের বৈশাখ উদযাপন সাংবাদিক শুভ্রর নিরাপত্তা দাবি, অপরাধচক্র দমনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শুভ্রর নিরাপত্তা দাবি, অপরাধচক্র দমনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা BGB Seizes Yaba, Mine-Like Objects, Fuel and Chemicals in Separate Drives in Ramu and Naikhongchhari সারাদেশে র‍্যাবের অভিযানে ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্য তেল জব্দ হরমুজ প্রণালী পার হতে না পেরে শারজাহয় ফিরছে ‘বাংলার জয়যাত্রা’

খুলনায় ফিলিং স্টেশনে ভোক্তা প্রতারণার অভিযোগ

  • Update Time : Wednesday, 1 April, 2026, 12:54 am
  • 48 Time View
58

খুলনা, জেলা প্রতিনিধ

খুলনার বাইপাস সড়কের একটি ফিলিং স্টেশনে পরিমাপে কম তেল দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। ঘটনাটি স্থানীয়ভাবে ভোক্তা অধিকার ও তদারকি কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা ছয়টার দিকে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপেন সাধন রনি। অভিযানে গল্লামারী জিরোপয়েন্ট হয়ে আড়ংঘাটা এলাকার বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়।

তথ্য বলছে, অভিযানের সময় সংশ্লিষ্ট ফিলিং স্টেশনের তেলের মজুত যাচাই এবং পরিমাপ মান পর্যবেক্ষণ করা হয়। এ সময় আকন ফিলিং স্টেশনের তিনটি মেশিনের মধ্যে একটিতে নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহের প্রমাণ পাওয়া যায়।

সূত্র জানায়, উপস্থিত বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর প্রতিনিধির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে অভিযোগ উত্থাপন করা হলে ভ্রাম্যমাণ আদালত মালিককে জরিমানা করেন এবং ঘটনাস্থলেই তা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপেন সাধন রনি বলেন, অভিযানে সংশ্লিষ্ট মেশিনটি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরিমাপ মান ঠিক করে বিএসটিআইয়ের অনুমোদন নেওয়ার পরই তা পুনরায় চালু করা যাবে। পাশাপাশি ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

অভিযোগ উঠছে, কিছু ফিলিং স্টেশনে পরিমাপে কারসাজির মাধ্যমে ভোক্তাদের প্রতারিত করা হচ্ছে। এ ধরনের ঘটনায় নিয়মিত নজরদারি জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

প্রশ্ন উঠছে, তদারকি ব্যবস্থার ফাঁকফোকর কোথায় এবং কীভাবে দীর্ঘদিন ধরে এ ধরনের অনিয়ম নজর এড়িয়ে যাচ্ছে।

Facebook Comments Box
More News Of This Category