1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. ihossain.kh@gmail.com : ismail hossain : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. news@gmail.com : morning24 :
‘সাধারণ ক্ষমার সীমা নির্ধারণ, হাইকোর্টের বেঞ্চ হবে বিভাগীয় শহরে’
Sunday, 19 April 2026, 11:27 am
Headline :
প্রতিমন্ত্রীর বাসভবনে শিশুদের বৈশাখ উদযাপন সাংবাদিক শুভ্রর নিরাপত্তা দাবি, অপরাধচক্র দমনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শুভ্রর নিরাপত্তা দাবি, অপরাধচক্র দমনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা BGB Seizes Yaba, Mine-Like Objects, Fuel and Chemicals in Separate Drives in Ramu and Naikhongchhari সারাদেশে র‍্যাবের অভিযানে ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্য তেল জব্দ হরমুজ প্রণালী পার হতে না পেরে শারজাহয় ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ জবি শিক্ষকের ওপর হামলা: আসামি মাহিম কারাগারে, রিমান্ড শুনানি রোববার উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে জোর, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার বিএনপি নেতা মাহে আলম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কুমিল্লায় ১১৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, নগদ ৩ লাখ ৩১ হাজার টাকা জব্দ

‘সাধারণ ক্ষমার সীমা নির্ধারণ, হাইকোর্টের বেঞ্চ হবে বিভাগীয় শহরে’

  • Update Time : Thursday, 3 July, 2025, 08:05 pm
  • 255 Time View
158
অনলাইন ডেস্ক  :   ঐকমত্য কমিশনের আলোচনায় দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজ একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। এর মধ্যে একটি হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক সাধারণ ক্ষমার বিষয়ে সীমা নির্ধারণ।আরেকটি হচ্ছে উচ্চ-আদালতের বিচার জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য হাইকোর্টের বেঞ্চকে বিভাগীয় পর্যায়ে সম্প্রসারণ করা। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনায় বৃহস্পতিবার (৩ জুলাই) এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিকেলে আলোচনা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি বলেন, আজ সবাই দীর্ঘ আলোচনার পর আমরা একমত হয়েছি যে সংবিধান অনুযায়ী, একই ধরনের কেন্দ্রীয়ভাবে ঢাকায় সুপ্রিম কোর্ট থাকবে। তবে হাইকোর্টকে ডিসেন্ট্রালাইজ করে বিভাগীয় শহরেও স্থায়ী বেঞ্চ সম্প্রসারণ করা হবে।
এ সম্পর্কে আলোচনার বিষয় তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে প্রায় ২০ কোটি মানুষ। এই নাগরিকদের পাশাপাশি তাদের সন্তানরা বিচারের আশায় ঢাকা আসেন। তাদের আসা-যাওয়া, থাকা-খাওয়া, অপেক্ষা করার মতো সুযোগ খুব কম মানুষের আছে। এ অবস্থায়, সময় ও জনদাবি অনুযায়ী এটা প্রতিষ্ঠিত যে, বিচার প্রক্রিয়াকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়া উচিত। এখানে সবাই একমত হয়েছেন।  তবে এখানে ২/৩টি সমস্যার কথাও উঠে আসছে। তা হচ্ছে, বিচার ব্যবস্থাকে ডিসেন্ট্রাল করার ক্ষেত্রে অধিক সংখ্যক বিচারপতি পাওয়া যাবে কি না! বিচারপতিরা ঢাকার বাইরে, এলাকায় যাবেন কি না, পটেনশিয়াল আইনজীবীরা এলাকায় গিয়ে প্র্যাকটিস করবেন কি না?
এক্ষেত্রে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, এই মুহূর্তে বিচারপতি ও পটেনশিয়াল আইনজীবী হয়তো কম হবে। তবে এই সংখ্যা যদি পাঁচগুণ বাড়িয়ে দিই, তাহলে বিচারপতি রিক্রুট করতে হবে। মেধাবী তো আছেই। এখন আইনজীবীর সংখ্যা কিন্তু কম নয়। এক কক্সবাজারেই কিন্তু শতাধিক আইনজীবী আছেন, যাদের কেউ কেউ ঢাকায় সুপ্রিম কোর্টে ও হাইকোর্টে প্র্যাকটিস করেন। সরকার যদি কোর্ট পর্যাপ্ত বাড়িয়ে পর্যাপ্ত বিচারপতি নিয়োগ করে, দেশে-বিদেশে প্রশিক্ষণ দেন, তাহলে এ সমস্যা থাকবে না। এজন্য আমরা বাজেট বাড়াতে বলছি। সরকারের তো উচিত মেধাবীদের নিয়োগ করা। তাহের বলেন, একইভাবে যদি আইনজীবীরা দেখেন তাদের মেধা কাজে লাগানোর সুযোগ এলাকাতেই আছে এবং প্র্যাকটিস করতে পারছেন, তাহলে তো তারা রাজি হবেন। যেমন আগে ডাক্তাররা গ্রামে বা এলাকায় যেতে চাইতেন না, এখন তো যাচ্ছেন। রাষ্ট্র যদি সেই ব্যবস্থা করেন, তাহলে বিচারপতি ও আইনজীবীরাও যাবেন।
জামায়াত নেতা আরও বলেন, সবাই দীর্ঘ আলোচনার পর আমরা একমত হয়েছি যে সংবিধান অনুযায়ী, একই ধরনের কেন্দ্রীয়ভাবে ঢাকায় সুপ্রিম কোর্ট থাকবে। তবে হাইকোর্টকে ডিসেন্ট্রাল করে বিভাগীয় শহরেও স্থায়ী বেঞ্চকে সম্প্রসারণ করা হবে। ঐকমত্য কমিশনের আলোচনায় নিঃসন্দেহে এটা একটা বড় অর্জন।  এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সার্কিট বেঞ্চ কোনো সমাধান না, আমরা স্থায়ী বেঞ্চের কথা বলেছি। সংবিধানের ১০০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে। সেই সংশোধনীতে আজকের যে সিদ্ধান্ত সেটা বাস্তবায়ন করা হবে। রাষ্ট্রপতি কর্তৃক সাজাপ্রাপ্ত বা অপরাধীকে সাধারণ ক্ষমা ঘোষণার বিষয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি কর্তৃক সাধারণ ক্ষমা ঘোষণার বিশেষে একটা সীমাবদ্ধতা তৈরিতে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। ইনসাফ ও সুষ্ঠু ন্যায় বিচারের স্বার্থে এটি করা হচ্ছে, ক্ষমার ফাঁকে যেন কোনো দুর্বৃত্ত বা দাগি, কোনো খুনি বা আসামি ছাড়া পেয়ে না যায়। তিনি বলেন, রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবেন তবে সেটা ভুক্তভোগী পরিবারের সম্মতির ভিত্তিতে। কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্রপতি বা কমিটি ক্ষমা করতে পারবেন তা নির্ধারণ করা হয়েছে। এজন্য একটা বডি করা হয়েছে। যে বডির সুপারিশক্রমে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবেন। কোন কোন ক্রাইটেরিয়ায় ক্ষমা করতে পারবেন তার একটা বিস্তারিত তালিকা করা হয়েছে।
জামায়াতের এ শীর্ষস্থানীয় নেতা বলেন, আজকে নতুন একটি কথা যুক্ত করা হয়েছে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে, যা অন্য দলগুলোও সমর্থন করেছে। তা হচ্ছে রাষ্ট্রপতি বা কমিটি যেসব রাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত বা সাধারণ অপরাধ আছে, সেসব ক্ষেত্রে ক্ষমার জন্য চাইলে সুপারিশ করতে পারবেন। কিন্তু ব্যক্তিগতভাবে কোনো অপরাধের কারণে যদি শাস্তি হয়, যেমন কারো বাবাকে হত্যা করা হয়েছে, এই হত্যার বিচার হয়েছে ফাঁসি। এ ক্ষেত্রে কমিটি বা রাষ্ট্রপতি এককভাবে চাইলে ক্ষমা করতে পারবেন না। সেখানে আমরা বলেছি, ক্ষতিগ্রস্ত পরিবারকে অবহিত করতে হবে। কারণ একজনের বাবা খুনের অপরাধে অপরাধীকে অন্য আরেকজন ক্ষমা করতে পারেন না। তবে ভুক্তভোগীর পরিবার ও প্রতিষ্ঠিত ওয়ারিশ বা উত্তরাধিকারীদের সম্মতির ভিত্তিতে ক্ষমা করা যাবে। ন্যায় বিচার ও ইনসাফভিত্তিক বিচার নিশ্চিত করার জন্য এটি একটি নতুন ডাইমেনশন। এ সময় উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও ড. হামিদুর রহমান আযাদ।

 

Facebook Comments Box
More News Of This Category