1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
  5. news@gmail.com : morning24 :
নতুন উদ্যোক্তাদের জন্য সুখবর
Tuesday, 01 September 2026, 10:15 pm
Headline :
সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে, পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব উপস্থাপনের সম্ভাবনা গণমাধ্যম নিয়ন্ত্রণ স্বৈরাচারী শক্তির হাতিয়ার: রিজভী উন্নয়ন-পুনর্বাসনে বাড়ছে বেসরকারি অংশগ্রহণ: অর্থমন্ত্রী ডেঙ্গু নিয়ন্ত্রণে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস গুম মানবতাবিরোধী অপরাধ: রাষ্ট্রপতি গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী পুতিনের অভিনন্দন পেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সংসদে বাকস্বাধীনতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষোভ

নতুন উদ্যোক্তাদের জন্য সুখবর

  • Update Time : Monday, 2 June, 2025, 06:26 pm
  • 249 Time View
196

অনলাইন ডেস্ক  :  ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তথ্যপ্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে ১০০ কোটি টাকার স্টার্ট-আপ তহবিল বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তরুণ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণে সহায়তা করতেই এই বরাদ্দ, যা ডিজিটাল বাংলাদেশ নির্মাণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ । পাশাপাশি দেশের বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে গবেষণা ও উন্নয়ন কাজে সহায়তার জন্য ২০০ কোটি টাকা বরাদ্দের কথাও অন্তর্ভুক্ত রয়েছে। সোমবার (২ জুন) বিকেলে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভিতে বাজেট উপস্থাপনকালে এই ঘোষণা দেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টা বলেন, “তথ্যপ্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তাদের জন্য বরাদ্দকৃত এই তহবিল ডিজিটাল অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে। সারাদেশে ইতিমধ্যে ৫ হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটিডি ডিজিটাল ল্যাব এবং ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠানে আইসিটিডি স্কুল অব ফিউচার স্থাপন করা হয়েছে। এছাড়া, ৪৯১টি উপজেলায় উপজেলা পরিষদ কমপ্লেক্সে তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ‘উপজেলা সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র’ নির্মাণের উদ্যোগ চলছে।”

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আরও জানিয়েছেন, ২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৪৯২টি প্রকল্পের জন্য প্রায় ১৬ কোটি ৬৬ লাখ টাকার বিশেষ গবেষণা অনুদান প্রদান করা হয়েছে। আগামী অর্থবছরে মৌলিক বিজ্ঞান গবেষণা এবং সামুদ্রিক সম্পদ আহরণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ‘ব্লু ইকোনমি’ সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এই উদ্যোগ দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতকে আরও শক্তিশালী করবে এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনে সহায়তা করবে বলেও মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category