নারী ফুটবলারদের সমস্যার বিষয়ে আলোচনা হয়েছে : ক্রীড়া উপদেষ্টা
অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে সংবর্ধনা পেয়েছেন সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। শনিবার (২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বেলা ১১টায় রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সংবর্ধনা অনুষ্ঠানে নারী ফুটবলারদের সমস্যা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা শেষে আসিফ মাহমুদ বলেন, প্রধান উপদেষ্টা খুব ধৈর্য সহকারে নারী ফুটবলারদের কথা শুনেছেন। বিভিন্ন সমস্যার কথা শুনেছেন এবং সেগুলো লিখিতভাবে দেওয়ার জন্য বলেছেন। সেগুলো আমরা লিখিত পেলে খুব দ্রুত ব্যবস্থা যাতে নিতে পারি। নারী ফুটবলারদের সমস্যার বিষয় বিস্তারিত আলোচনা করা হয়েছে। নারী...