খুলনায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নূর আজিমসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে ডিবি
খুলনা প্রতিনিধি : খুলনায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নূর আজিমসহ (২৯) ৫ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নূর আজিম খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার নিজস্ব বাহিনী রয়েছে। বুধবার (১ জানুয়ারি) ভোরে ঢাকায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- ফয়সাল আহমেদ দীপ (২৫), রিয়াজুল ইসলাম রাজু (৩৫), মো. কামরুজ্জামান নাঈম (২৫) ও মো. রানা তালুকদার (২৯)। খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর আলম জানান, খুলনার একটি টিম ঢাকার গুলশান, বাড্ডা, খিলক্ষেত, বসুন্ধরাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কেএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নগরীর টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকার বাসিন্দা শানু মুহুরীর ছেলে নূর...