মোংলার পশুর নদী থেকে একজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ
মনির হোসেন
Update Time :
Wednesday, 22 October, 2025, 06:37 pm
148
Time View
মোংলার পশুর নদী থেকে একজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ
মোংলা উপজেলার জয়মনি গ্রামে চাঁদপাই নৌ থানার পশুর নদীর পূর্ব পাড়ে জয়মনি সাইলো সংলগ্ন পশুর নদীতে ভাসমান একজন অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। ২২ অক্টোবর বুধবার সকালে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখে চাঁদপাই নৌ থানায় খবর দেন। খবর পেয়ে থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মোংলা চাঁদপাই নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হক জানান, নিহতের বয়স আনুমানিক ৪০ বছর। মরদেহটি একজন পুরুষের। বিবস্ত্র ও পচা গলা অবস্থায় নৌ থানা পুলিশের একটি দল মরদেহটি উদ্বার করে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, মৃতদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনী প্রক্রিয়া চলমান। বাংলা সংস্করণ
188
মোংলা উপজেলার জয়মনি গ্রামে চাঁদপাই নৌ থানার পশুর নদীর পূর্ব পাড়ে জয়মনি সাইলো সংলগ্ন পশুর নদীতে ভাসমান একজন অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
২২ অক্টোবর বুধবার সকালে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখে চাঁদপাই নৌ থানায় খবর দেন। খবর পেয়ে থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
মোংলা চাঁদপাই নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হক জানান, নিহতের বয়স আনুমানিক ৪০ বছর। মরদেহটি একজন পুরুষের। বিবস্ত্র ও পচা গলা অবস্থায় নৌ থানা পুলিশের একটি দল মরদেহটি উদ্বার করে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, মৃতদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনী প্রক্রিয়া চলমান।