1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. ihossain.kh@gmail.com : ismail hossain : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. news@gmail.com : morning24 :
জকসু নির্বাচনে ডোপ টেস্ট বাধ্যতামূলক থাকবে: প্রধান নির্বাচন কমিশনার
Wednesday, 03 June 2026, 09:31 am
Headline :
যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জ্বালানি গবেষণায় বাংলাদেশি পিএইচডি গবেষক কুমিল্লা সীমান্তে ১০ হাজার ২০০ ইয়াবা জব্দ: বিজিবি সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চেয়ারম্যান,এমডি কারাগারে: মব গোষ্ঠির দখলে মোহনা টিভি খুলনা শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতাল এর ট্রাস্টিবোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন প্রতিমন্ত্রীর বাসভবনে শিশুদের বৈশাখ উদযাপন সাংবাদিক শুভ্রর নিরাপত্তা দাবি, অপরাধচক্র দমনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শুভ্রর নিরাপত্তা দাবি, অপরাধচক্র দমনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা BGB Seizes Yaba, Mine-Like Objects, Fuel and Chemicals in Separate Drives in Ramu and Naikhongchhari সারাদেশে র‍্যাবের অভিযানে ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্য তেল জব্দ

জকসু নির্বাচনে ডোপ টেস্ট বাধ্যতামূলক থাকবে: প্রধান নির্বাচন কমিশনার

  • Update Time : Tuesday, 4 November, 2025, 06:34 pm
  • 160 Time View
179

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের (জকসু) তপশিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে আগামীকাল বুধবার। এদিন একই সঙ্গে নির্বাচনের চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে।

মঙ্গলবার (০৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, আগামীকাল বুধবার (৫ নভেম্বর) জকসু নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে। তখন নির্বাচনের তারিখ জানা যাবে। আমরা আগামীকাল নির্বাচনের আচরণবিধিও চূড়ান্তভাবে প্রকাশ করব। আমরা তপশিল এবং আচরণবিধি নিয়ে কাজ করছি। আপাতত এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। আগামীকাল আনুষ্ঠানিক ব্রিফিং এ বিস্তারিত সবকিছু জানানো হবে।

বিভিন্ন ছাত্র সংগঠনের দাবি দাওয়া বিষয়ে কমিশনের অবস্থান জানতে চাইলে অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, আমরা তাদের তাদের দাবিগুলো শুনেছি। তবে এ বিষয়ে অতিরিক্ত কোনো কথা বলা সমীচীন মনে করছি না। এর আগে ৩০ অক্টোবর রাতে জকসু নির্বাচনের খচড়া আচরণবিধি প্রকাশ করা হয়। এতে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ডোপটেস্ট বাধ্যতামূলক করা হয়। গত রোববার আচরণবিধি ও নির্বাচনের তারিখ বিষয়ে মতামত জানতে ছাত্র সংগঠনের নেতা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করে নির্বাচন করে।

গত ২৯ অক্টোবর সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসানকে প্রধান নির্বাচন কমিশনার করে জকসু নির্বাচনের জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।

Facebook Comments Box
More News Of This Category