CXO Global Alliance-এর প্রি-লঞ্চিং সেরিমনি ও প্রথম CXO নেটওয়ার্কিং ইভেন্ট অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক : বাংলাদেশে কর্পোরেট নেতৃত্বকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে প্রতিষ্ঠিত নতুন প্ল্যাটফর্ম CXO Global Alliance আজ শনিবার, ১২ জুলাই ২০২৫ তারিখে রাজধানীর বনানী ক্লাবে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাদের প্রি-লঞ্চিং সেরিমনি ও প্রথম CXO নেটওয়ার্কিং ইভেন্ট আয়োজন করে। CXO Global Alliance একটি অলাভজনক, অরাজনৈতিক এবং নির্বাহী নেতৃত্বভিত্তিক সংগঠন, যার উদ্দেশ্য হলো দেশের শীর্ষস্থানীয় CEO, COO, CFO, CTO, CIO ও কর্পোরেট নেতৃবৃন্দকে এক ছাতার নিচে এনে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা, যা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রভাব ফেলতে সক্ষম হবে। প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফারুক আহমেদ–এর সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে ১৫০ জনের বেশি কর্পোরেট নির্বাহী সদস্য...