1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. ihossain.kh@gmail.com : ismail hossain : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. news@gmail.com : morning24 :
রাজধানীতে ২টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৯৬ লিটার জ্বালানি তেল জব্দ করেছে র‌্যাব-২
Friday, 01 May 2026, 02:32 am
Headline :
কুমিল্লা সীমান্তে ১০ হাজার ২০০ ইয়াবা জব্দ: বিজিবি সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চেয়ারম্যান,এমডি কারাগারে: মব গোষ্ঠির দখলে মোহনা টিভি খুলনা শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতাল এর ট্রাস্টিবোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন প্রতিমন্ত্রীর বাসভবনে শিশুদের বৈশাখ উদযাপন সাংবাদিক শুভ্রর নিরাপত্তা দাবি, অপরাধচক্র দমনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শুভ্রর নিরাপত্তা দাবি, অপরাধচক্র দমনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা BGB Seizes Yaba, Mine-Like Objects, Fuel and Chemicals in Separate Drives in Ramu and Naikhongchhari সারাদেশে র‍্যাবের অভিযানে ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্য তেল জব্দ হরমুজ প্রণালী পার হতে না পেরে শারজাহয় ফিরছে ‘বাংলার জয়যাত্রা’

রাজধানীতে ২টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৯৬ লিটার জ্বালানি তেল জব্দ করেছে র‌্যাব-২

  • Update Time : Thursday, 2 April, 2026, 03:56 pm
  • 28 Time View
33

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও এলাকায় দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৯৬ লিটার জ্বালানি তেল জব্দ করেছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।

 

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলের কৃত্রিম সংকটকে পুঁজি করে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু চক্র। ফিলিং স্টেশন বা পাম্পগুলোতে সরবরাহ নেই বলে ভোক্তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং খোলা বাজারে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রয় করে আসছে তারা।

 

আজ এ অভিযান চালায় র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শামসুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

 

প্রতিষ্ঠান দুইটি থেকে ১৫৮ লিটার অকটেন ও ১৩৮ লিটার ডিজেলসহ মোট ২৯৬ লিটার জ্বালানি তেল মজুত অবস্থায় জব্দ করে।

 

র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. আবু হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে প্রতিষ্ঠান দুইটির মালিকদেরকে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও মৌখিকভাবে সতর্ককতামূলক নির্দেশনা প্রদান করেন।

Facebook Comments Box
More News Of This Category