1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. ihossain.kh@gmail.com : ismail hossain : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. news@gmail.com : morning24 :
প্রধানমন্ত্রীর কাছে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা
Wednesday, 22 July 2026, 01:07 am
Headline :
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেট কারে ইয়াবা পাচার, রামুতে ৬ হাজার ইয়াবাসহ আটক ৩ চরভদ্রাসনে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান আবাসন খাতের উন্নয়নে রাজউক-রিহাবের সমন্বয়ে বিশেষ কমিটি গঠনের ঘোষণা হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে অগ্নি ও ভূমিকম্প ঝুঁকি মূল্যায়নে সমন্বয় সভা সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সাভারের বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য ‘রাজনৈতিক’, তদন্ত চলছে: তথ্য উপদেষ্টা সাভার এলজিইডির হিসাবরক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের পরও একই কর্মস্থলে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতিতে ঠিকাদার তালিকাভুক্তি নিয়ে অনিয়মের অভিযোগ কুমিল্লায় চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, গ্রেপ্তার ২; চার দিনে আটক ২০ আদালতের হুঁশিয়ারির পর দুই ঘণ্টার মধ্যে হাজির করা হলো সালাম মুর্শেদীকে

প্রধানমন্ত্রীর কাছে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা

  • Update Time : Saturday, 4 April, 2026, 07:36 pm
  • 99 Time View
143

দেশের শীর্ষ ব্যবসায়ীরা শিল্প-কারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন। শনিবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠকে এ দাবি তোলা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, জ্বালানি সংকটের কারণে অর্থনীতিতে চাপ তৈরি হওয়ার বিষয়টি ব্যবসায়ীরা তুলে ধরেছেন। তারা নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি বলেন, ব্যবসায়ীরা নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ ব্যবহারে সরকারি সহায়তা চান। একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীরা যেন বিমানবন্দরের ঝামেলা ছাড়াই সহজে দেশে প্রবেশ করতে পারেন, সে বিষয়েও দাবি তোলা হয়েছে।

অর্থমন্ত্রী আরও জানান, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা শোনেন এবং সেগুলো নোট করেন। অনেক সমস্যার সমাধান হয়েছে এবং কিছু বিষয় এখনো বাকি রয়েছে। আলোচনা করে সব সমস্যার সমাধান করা হবে বলে তিনি আশ্বাস দেন।

বৈঠকে ব্যবসায়ীরা মাঝারি উদ্যোক্তাদের রফতানিতে উৎসাহ দিতে লাইসেন্স প্রাপ্তি সহজ করার কথা বলেন। পাশাপাশি আমদানি-রফতানি ও বাণিজ্য কার্যক্রম দ্রুত করতে গভীর সমুদ্রবন্দর চালুর আহ্বান জানান।

এ ছাড়া ব্যাংক ঋণের সুদহার কমানো, রাজস্ব ব্যবস্থার সংস্কার এবং নির্দিষ্ট ব্যবসায়ীদের ওপর করের চাপ না বাড়িয়ে করের আওতা বাড়ানোর বিষয়েও জোর দেওয়া হয়।

এর আগে শনিবার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ৯ ব্যবসায়ীর সঙ্গে বৈঠক শুরু হয়। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
More News Of This Category