1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. ihossain.kh@gmail.com : ismail hossain : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. news@gmail.com : morning24 :
সন্ধানপুরে মাদক ব্যবসায়ীর দৌরাত্ম্য, অতিষ্ঠ এলাকাবাসী
Friday, 10 April 2026, 05:56 pm
Headline :
কুমিল্লায় ১১৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, নগদ ৩ লাখ ৩১ হাজার টাকা জব্দ ফলবাগান রক্ষার জালে প্রাণ যাচ্ছে শত শত পাখির, টাঙ্গাইলে পরিবেশ বিপর্যয়ের অভিযোগ ইস্টার উপলক্ষে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন, সতর্ক অবস্থানে রুশ বাহিনী দেবিদ্বারে ‘ভুয়া’ পরোয়ানায় সাংবাদিক আটক, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি বিশ্ব স্বাস্থ্য দিবসে মহিষের মাংস ও দইয়ের পুষ্টিগুণ নিয়ে সচেতনতামূলক প্রচারণা সরকারি অর্থায়ন ৩৯০ কোটি, ঋণ ৯২ কোটি টাকা সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ Govt forms committee to clean development projects for greater accountability: Khosru আশুলিয়ায় জামগড়া পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন

সন্ধানপুরে মাদক ব্যবসায়ীর দৌরাত্ম্য, অতিষ্ঠ এলাকাবাসী

  • Update Time : Saturday, 4 April, 2026, 11:35 pm
  • 94 Time View
50

টাঙ্গাইল প্রতিনিধি |

টাঙ্গাইলের সন্ধানপুর ইউনিয়নের নুরনগরসহ আশপাশ এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, চিহ্নিত মাদক ব্যবসায়ী রহিজ দীর্ঘ পাঁচ বছর ধরে অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসলেও তার দৌরাত্ম্য থামাতে পারছে না প্রশাসন।

স্থানীয় সূত্র জানায়, রহিজ নুরনগর ওয়ার্ডের বাসিন্দা। শুরুতে গাঁজা বিক্রির মাধ্যমে তার ব্যবসা শুরু হলেও বর্তমানে ইয়াবা ও হেরোইনের মতো মাদকও পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে। এতে এলাকার স্কুল-কলেজপড়ুয়া তরুণদের একটি অংশ মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে।

এলাকাবাসীর অভিযোগ, রহিজের কর্মকাণ্ডে এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। প্রশ্ন উঠছে, একাধিক মামলার আসামি হওয়া সত্ত্বেও কীভাবে তিনি প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, রহিজের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে এবং তিনি কয়েকবার কারাভোগও করেছেন। তবে প্রতিবার জামিনে মুক্ত হয়ে আবারও মাদক ব্যবসা শুরু করেন বলে অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, “রহিজের কারণে এলাকায় মাদকের ছড়াছড়ি বেড়ে গেছে। তরুণরা নষ্ট হয়ে যাচ্ছে, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”

আরেকজন বাসিন্দা বলেন, “বারবার গ্রেফতার হলেও তার ব্যবসা বন্ধ হচ্ছে না। এতে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।”

সূত্র জানায়, রহিজের মাদক ব্যবসার সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে, যারা এলাকায় মাদক সরবরাহ ও বিতরণে সক্রিয় ভূমিকা রাখছে।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা বলেন, “মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।”

তথ্য বলছে, দেশের বিভিন্ন অঞ্চলের মতো টাঙ্গাইলের গ্রামীণ এলাকাগুলোতেও মাদকের বিস্তার বাড়ছে, যা সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক হয়ে উঠছে।

Facebook Comments Box
More News Of This Category