1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. ihossain.kh@gmail.com : ismail hossain : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
  5. news@gmail.com : morning24 :
মুগদা থানা ছাত্রদলের নতুন কমিটি: আলোচনায় মেহেদী হাসান মজুমদার
Sunday, 09 August 2026, 02:31 am
Headline :
এলএনজি টার্মিনাল চালু, বাড়ছে গ্যাস সরবরাহ ঝিলমিলে বাড়ি নির্মাণে রাজউকের তাগিদ মাহবুব আলী খানের কবরে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজউকে প্রামাণ্যচিত্র প্রদর্শনী PM eyes semiconductor sector as next economic driver after garments স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেট কারে ইয়াবা পাচার, রামুতে ৬ হাজার ইয়াবাসহ আটক ৩ চরভদ্রাসনে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান আবাসন খাতের উন্নয়নে রাজউক-রিহাবের সমন্বয়ে বিশেষ কমিটি গঠনের ঘোষণা হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে অগ্নি ও ভূমিকম্প ঝুঁকি মূল্যায়নে সমন্বয় সভা সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

মুগদা থানা ছাত্রদলের নতুন কমিটি: আলোচনায় মেহেদী হাসান মজুমদার

  • Update Time : Friday, 10 July, 2026, 10:58 pm
  • 44 Time View
68

মহানগর পূর্ব ছাত্রদলের অধীন মুগদা থানা ছাত্রদলের কমিটি বিলুপ্ত হওয়ার পর নতুন কমিটি গঠনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্র জানায়, সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় উঠে আসা নামগুলোর মধ্যে রয়েছেন ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বর্তমান সাধারণ সম্পাদক মেহেদী হাসান মজুমদার।

 

দলীয় নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি মানিকনগর এলাকায় ইতিবাচক ভাবমূর্তিও গড়ে তুলেছেন। স্থানীয় কয়েকজন নেতাকর্মীর ভাষ্য, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর অনেকেই সমালোচনার মুখে পড়লেও মেহেদী হাসান মজুমদার তুলনামূলকভাবে বিতর্কের বাইরে রয়েছেন। নিয়মিত শিক্ষার্থী হিসেবে পরিচিত এই ছাত্রনেতার বক্তব্য ও সাংগঠনিক কার্যক্রমও সিনিয়র নেতাদের প্রশংসা পেয়েছে বলে তারা দাবি করেন।

 

মুঠোফোনে মেহেদী হাসান মজুমদার বলেন, “আমি ভদ্রতা, নম্রতা ও জনসেবামূলক রাজনীতিতে বিশ্বাস করি। রাজনৈতিক আদর্শ হিসেবে আমি হাবিবুর রশিদ হাবিবকে অনুসরণ করি। তাঁর আচরণ ও মানুষের প্রতি সম্মান প্রদর্শনের দৃষ্টান্ত আমাকে অনুপ্রাণিত করে। ভবিষ্যতেও সেই আদর্শ অনুসরণ করে জনগণের পাশে থাকতে চাই।”

 

তবে মুগদা থানা ছাত্রদলের নতুন কমিটি কবে ঘোষণা হবে বা কারা নেতৃত্বে আসবেন, সে বিষয়ে এখনো ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। নতুন নেতৃত্বের চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃত্বের আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করবে।

Facebook Comments Box
More News Of This Category