1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. ihossain.kh@gmail.com : ismail hossain : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. news@gmail.com : morning24 :
সাংবাদিক পরিচয়ে বাসায় ডাকাতি, প্রাইভেটকারসহ মালামাল লুট
Tuesday, 23 June 2026, 11:11 am
Headline :
কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ হান্নান মাসউদকে ডেপুটি স্পিকার: ‘এটা শাহবাগ নয়, দয়া করে বসুন’ যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জ্বালানি গবেষণায় বাংলাদেশি পিএইচডি গবেষক কুমিল্লা সীমান্তে ১০ হাজার ২০০ ইয়াবা জব্দ: বিজিবি সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চেয়ারম্যান,এমডি কারাগারে: মব গোষ্ঠির দখলে মোহনা টিভি খুলনা শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতাল এর ট্রাস্টিবোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন প্রতিমন্ত্রীর বাসভবনে শিশুদের বৈশাখ উদযাপন সাংবাদিক শুভ্রর নিরাপত্তা দাবি, অপরাধচক্র দমনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শুভ্রর নিরাপত্তা দাবি, অপরাধচক্র দমনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

সাংবাদিক পরিচয়ে বাসায় ডাকাতি, প্রাইভেটকারসহ মালামাল লুট

ডিজিটাল ডেস্ক
  • Update Time : Friday, 24 October, 2025, 12:18 pm
  • 171 Time View
সাংবাদিক পরিচয়ে বাসায় ডাকাতি, প্রাইভেটকারসহ মালামাল লুট
203

চট্টগ্রামের খুলশী এলাকায় সাংবাদিক পরিচয়ে একটি বাসায় ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় তারা বাসার মালামাল ও একটি প্রাইভেটকার নিয়ে যায়। ঘটনাটির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে নগরের খুলশী, বায়েজীদ, ইপিজেড ও কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতি হওয়া প্রাইভেটকারসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন—আব্দুল মতিন রাসেল (৩৫), আশরাফুল ইসলাম সাহেদ (২৯), মমিন (২৮), শারমিন আক্তার রিমা (৩০), নূর মোহাম্মদ সাব্বির ওরফে রকি (২২), মো. রোবেল হোসেন (৩১) ও মো. ফয়সাল (২২)।

পুলিশ জানায়, গত ১০ অক্টোবর খুলশী এলাকার একটি বাসায় সাংবাদিক পরিচয়ে ১০–১২ জনের একটি দল প্রবেশ করে। তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তল্লাশি চালায়। বাসায় স্বর্ণালংকার বা নগদ অর্থ না পেয়ে ৪৫ লাখ টাকা দামের ২০২২ মডেলের টয়োটা করোলা ক্রস গাড়ি ও অন্যান্য মালামাল নিয়ে যায়।

নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, খুলশী থানায় ডাকাতির মামলা হলে ডিবি তদন্ত শুরু করে। তদন্তে পুলিশ শাহেদকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যমতে, ২৪ ঘণ্টার অভিযানে নগরের বিভিন্ন এলাকা থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, তাদের কাছ থেকে ডাকাতি হওয়া প্রাইভেটকার, ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেল ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box
More News Of This Category