1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. ihossain.kh@gmail.com : ismail hossain : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. news@gmail.com : morning24 :
সুন্দরবনে বনদস্যু রাঙা বাহিনীর প্রধান নজরুল অস্ত্রসহ আটক
Tuesday, 02 June 2026, 08:41 pm
Headline :
যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জ্বালানি গবেষণায় বাংলাদেশি পিএইচডি গবেষক কুমিল্লা সীমান্তে ১০ হাজার ২০০ ইয়াবা জব্দ: বিজিবি সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চেয়ারম্যান,এমডি কারাগারে: মব গোষ্ঠির দখলে মোহনা টিভি খুলনা শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতাল এর ট্রাস্টিবোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন প্রতিমন্ত্রীর বাসভবনে শিশুদের বৈশাখ উদযাপন সাংবাদিক শুভ্রর নিরাপত্তা দাবি, অপরাধচক্র দমনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শুভ্রর নিরাপত্তা দাবি, অপরাধচক্র দমনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা BGB Seizes Yaba, Mine-Like Objects, Fuel and Chemicals in Separate Drives in Ramu and Naikhongchhari সারাদেশে র‍্যাবের অভিযানে ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনে বনদস্যু রাঙা বাহিনীর প্রধান নজরুল অস্ত্রসহ আটক

মনির হোসেন
  • Update Time : Sunday, 26 October, 2025, 04:07 pm
  • 186 Time View
সুন্দরবনে বনদস্যু রাঙা বাহিনীর প্রধান নজরুল অস্ত্রসহ আটক
216

সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু রাঙ্গা বাহিনীর প্রধান নজরুল শেখ ওরফে রাঙাকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত বনদস্যু রাঙ্গা বাহিনীর সদস্যরা সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালাবগি এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৬ অক্টোবর রবিবার সকাল ৬ টায় কোস্টগার্ড বেইস মোংলা এর একটি আভিযানিক দর ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল ধাওয়া করে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধানকে নজরুলকে ২টি একনলা বন্দুক এবং ৬ রাউন্ড তাজা কার্তুজসহ আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ডাকাত নজরুল শেখ (৪৮) বাগেরহাট জেলার রামপালের বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ তার বাহিনী নিয়ে সুন্দরবনে ডাকাতি করে আসছিলো। এছাড়াও, গত ৩১ জুলাই ২০২৫ তারিখ রাঙ্গা বাহিনী সুন্দরবনের জঙ্গলবাড়ি এবং বনবিবি রিসোর্টে চাঁদা দাবি করে চিঠি দিয়ে আসে। এর পর থেকেই ওই বাহিনীকে আটকের অভিযানে নামে কোস্ট গার্ড। উল্লেখ্য গত ১২ সেপ্টেম্বর অস্ত্র ও গোলাবারুদসহ রাঙ্গা বাহিনীর ২ সদস্যকে আটক করা হয় এবং জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করা হয়।

জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

Facebook Comments Box
More News Of This Category