1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. ihossain.kh@gmail.com : ismail hossain : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. news@gmail.com : morning24 :
কুমিল্লা রেলস্টেশনে টাস্কফোর্স অভিযানে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল উদ্বার
Tuesday, 23 June 2026, 09:48 am
Headline :
কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ হান্নান মাসউদকে ডেপুটি স্পিকার: ‘এটা শাহবাগ নয়, দয়া করে বসুন’ যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জ্বালানি গবেষণায় বাংলাদেশি পিএইচডি গবেষক কুমিল্লা সীমান্তে ১০ হাজার ২০০ ইয়াবা জব্দ: বিজিবি সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চেয়ারম্যান,এমডি কারাগারে: মব গোষ্ঠির দখলে মোহনা টিভি খুলনা শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতাল এর ট্রাস্টিবোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন প্রতিমন্ত্রীর বাসভবনে শিশুদের বৈশাখ উদযাপন সাংবাদিক শুভ্রর নিরাপত্তা দাবি, অপরাধচক্র দমনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শুভ্রর নিরাপত্তা দাবি, অপরাধচক্র দমনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

কুমিল্লা রেলস্টেশনে টাস্কফোর্স অভিযানে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল উদ্বার

এ.কে পলাশ
  • Update Time : Wednesday, 12 November, 2025, 11:29 am
  • 150 Time View
কুমিল্লা রেলস্টেশনে টাস্কফোর্স অভিযানে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল উদ্বার
173

কুমিল্লা সদর রসুলপুর রেলওয়ে স্টেশন এলাকায় টাস্কফোর্স অভিযানে ২ কোটি ৭১ লক্ষ ৫ হাজার ৪ শত টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে আসছে কুমিল্লা ব্যাটালিয়ন। এরই ধারাবাহিকতায়, সোমবার সন্ধায় (১০ নভেম্বর) সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহান এর উপস্থিতিতে ব্যাটালিয়নের অ্যাডজুট্যান্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স দল গঠন করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করে অভিযানে মোট ২ কোটি ৭১ লাখ ৫ হাজার ৪০০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার বাজি, বাসমতি চাল, ফুচকা ও কসমেটিক্স সামগ্রী মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দকৃত মালামাল পরবর্তীতে বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
More News Of This Category