1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. ihossain.kh@gmail.com : ismail hossain : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. news@gmail.com : morning24 :
চট্টগ্রাম-৪ আসনে পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থিতায় বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
Tuesday, 30 June 2026, 05:16 pm
Headline :
ব্রাজিলের জয়ের উদ্‌যাপনে আতশবাজি, বাধা দিতে গিয়ে কুমিল্লায় এএসআইকে ছুরিকাঘাত চট্টগ্রাম-৪ আসনে পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থিতায় বাধা নেই: অ্যাটর্নি জেনারেল জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ হত্যা: মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ক্যালকুলেটরে ‘ঘুষের’ হিসাবের অভিযোগ: দেবীগঞ্জের পিআইও বাবুল চন্দ্র রায় প্রত্যাহার কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ হান্নান মাসউদকে ডেপুটি স্পিকার: ‘এটা শাহবাগ নয়, দয়া করে বসুন’ যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জ্বালানি গবেষণায় বাংলাদেশি পিএইচডি গবেষক কুমিল্লা সীমান্তে ১০ হাজার ২০০ ইয়াবা জব্দ: বিজিবি সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চেয়ারম্যান,এমডি কারাগারে: মব গোষ্ঠির দখলে মোহনা টিভি

চট্টগ্রাম-৪ আসনে পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থিতায় বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

  • Update Time : Tuesday, 30 June, 2026, 04:54 pm
  • 6 Time View
9

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-৪ আসনে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির নেতা আসলাম চৌধুরীর প্রার্থী হতে কোনো আইনি বাধা থাকবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

মঙ্গলবার (৩০ জুন) আপিল বিভাগ চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীর শপথ বিষয়ে রায় ঘোষণার পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে ঋণখেলাপির অভিযোগে আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেন। এর ফলে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না বলে আদালত রায়ে উল্লেখ করেন।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

মামলার নথি অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ ওঠে। নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিনে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করা হলে হাইকোর্ট আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখেন। তবে হাইকোর্টের সেই আদেশের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ তুলে লিভ টু আপিল করেন একই আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী।

গত ৩ ফেব্রুয়ারি জামায়াত প্রার্থীর করা লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। ওই আদেশে বলা হয়, আসলাম চৌধুরী নির্বাচনে বিজয়ী হলেও আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আসনের নির্বাচনের ফলাফল স্থগিত থাকবে।

মঙ্গলবার চূড়ান্ত রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল বলেন, বর্তমান রায়ের ফলে আসলাম চৌধুরী সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না। তবে ভবিষ্যতে ওই আসনে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হলে তার প্রার্থী হতে কোনো আইনি বাধা থাকবে না।

Facebook Comments Box
More News Of This Category