1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. ihossain.kh@gmail.com : ismail hossain : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. news@gmail.com : morning24 :
আগামী শনিবার বেলা ১১টায় সাবিনা খাতুনের দলকে সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা
Wednesday, 15 July 2026, 11:08 am
Headline :
চরভদ্রাসনে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান আবাসন খাতের উন্নয়নে রাজউক-রিহাবের সমন্বয়ে বিশেষ কমিটি গঠনের ঘোষণা হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে অগ্নি ও ভূমিকম্প ঝুঁকি মূল্যায়নে সমন্বয় সভা সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সাভারের বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য ‘রাজনৈতিক’, তদন্ত চলছে: তথ্য উপদেষ্টা সাভার এলজিইডির হিসাবরক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের পরও একই কর্মস্থলে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতিতে ঠিকাদার তালিকাভুক্তি নিয়ে অনিয়মের অভিযোগ কুমিল্লায় চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, গ্রেপ্তার ২; চার দিনে আটক ২০ আদালতের হুঁশিয়ারির পর দুই ঘণ্টার মধ্যে হাজির করা হলো সালাম মুর্শেদীকে সারা দেশে ডে কেয়ার সেন্টারের কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জুবাইদা রহমানের

আগামী শনিবার বেলা ১১টায় সাবিনা খাতুনের দলকে সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা

  • Update Time : Thursday, 31 October, 2024, 08:33 pm
  • 418 Time View
263

অনলাইন ডেস্ক  :   সাফজয়ী নারী ফুটবলারদের এক কোটি টাকা পুরস্কার দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ বাফুফে ভবনে এমন ঘোষণা দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।  আগামী শনিবার বেলা ১১টায় সাবিনা খাতুনের দলকে সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। বাফুফে ভবনে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দেশে ফেরার পর তাদের সংবর্ধনা দিতে আমি বাফুফেতে এসেছি। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে জাতীয় নারী ফুটবল দলের সঙ্গে দেখা করার অভিপ্রায় প্রকাশ করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা। আগামী শনিবার বেলা ১১ টায় তিনি তার বাসভবনে নারী ফুটবল দলকে দাওয়াত দিয়েছেন। জাতিকে সুন্দর এই বিজয় উপহার দেওয়ার জন্য নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ১ কোটি টাকা পুরস্কারের ঘোষণা করছি। ’

‘বিসিবিও একটি পুরস্কার ঘোষণা করেছে তাদের জন্য। আমরা তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে দেশবাসী ও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। নেপালের স্টেডিয়ামে স্বাগতিক সমর্থকদের সামনে সাহসীভাবে একটি বিজয় তারা বাংলাদেশকে এনে দিয়েছে। এজন্য আবারও তাদের বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। দেশবাসী তাদের যেভাবে বরণ করেছে সেজন্য সকলকে ধন্যবাদ জানাতে চাই। ‘এদিকে গতকাল দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আসরের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে মেয়েদের সাফের শিরোপা ধরে রাখে বাংলাদেশ। হিমালয়ের দেশে আবারও সফলতার খুঁটি গেড়ে তারা নিজেদের নিয়ে গেলেন অনন্য এক উচ্চতায়।   আজ দেশে ফেরার পর ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে বাফুফে ভবনে আসেন তারা।

Facebook Comments Box
More News Of This Category