জীবননাশের হুমকির প্রতিবাদে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক : খুলনার ঐতিহাসিক ‘মিয়াবাগ’ জমিদার বাড়ি দখল ও জীবননাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ওই বাড়ির শরিক মিয়া বাবর হোসেন। বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি তার পরিবারের জামাই ও ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা তারেক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার নিঃসন্তান অবস্থার সুযোগ নিয়ে তার ভাইয়ের স্ত্রী শিউলি বেগম ও তার মেয়ে জামাই তারেক আহমেদ মিয়াবাগের একাধিক কক্ষ জোরপূর্বক দখল করে নিয়েছেন। ৪ জুলাই বাড়িতে গেলে তিনি দেখতে পান বেশিরভাগ কক্ষে তালা মারা, এবং পরদিন তাকে বাসা থেকে বেরিয়ে যেতে হুমকি দেওয়া হয়। তার অভিযোগ, তিনি বাধা দিলে তার মোবাইল ফোন ভেঙে...