1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
হৃদয়ের প্রতিজ্ঞা, এমন ইনিংস খেলবেন বাংলাদেশেও
Friday, 25 September 2026, 03:42 pm
Headline :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সাক্ষাৎ গঙ্গার পানিবণ্টনে নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৮ অক্টোবর মেধার মূল্যায়নে দলীয় প্রভাব নয়, সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান ডেপুটি স্পিকারের জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে টেকসই শান্তিতে নারী নেতৃত্ব নিশ্চিত করতে বাংলাদেশের জোর সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের কৌশলগত হতাশার বহিঃপ্রকাশ স্থানীয় সরকার নির্বাচনে খরচ প্রায় ৬ হাজার কোটি, এ বছর নাও হতে পারে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে দুই নেতার প্রত্যয়

হৃদয়ের প্রতিজ্ঞা, এমন ইনিংস খেলবেন বাংলাদেশেও

  • Update Time : Thursday, 3 September, 2026, 02:24 pm
  • 25 Time View




দক্ষিণ আফ্রিকার মাটিতে ব্যাট হাতে রেকর্ড গড়েছেন বাংলাদেশের তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়। পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে ট্রিপল সেঞ্চুরি করার পাশাপাশি বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি। তবে এই বড় অর্জনেই থামতে চান না ২৫ বছর বয়সী এই ব্যাটার। জাতীয় দলের জার্সিতেও এমন একটি ইনিংস খেলার স্বপ্ন দেখছেন তিনি।

 

ম্যাচের চতুর্থ দিনে ৪৫০ বল খেলে ট্রিপল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন হৃদয়। তাঁর দেড় শতাধিক ওভারের দীর্ঘ ইনিংসে ছিল ২৫টি চার ও ৬টি ছক্কার মার। শেষ পর্যন্ত ৩৫০ রানে থামেন তিনি। এই ইনিংসের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ব্যক্তিগত রেকর্ড গড়েছেন হৃদয়।

 

এর আগে দীর্ঘ পরিসরের ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল তামিম ইকবালের। ২০২০ সালে বাংলাদেশ ক্রিকেট লিগে পূর্বাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে ৪২৬ বলে ৩৩৪ রানে অপরাজিত ছিলেন তামিম। হৃদয়ের ৩৫০ রানের ইনিংসে সেই রেকর্ড এখন দ্বিতীয় স্থানে নেমে গেছে।

 

বাংলাদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা ব্যাটারদের তালিকাতেও জায়গা করে নিয়েছেন হৃদয়। তাঁর আগে এই কীর্তি গড়েছিলেন তামিম ইকবাল ও রকিবুল হাসান। ২০০৬-০৭ মৌসুমের জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের হয়ে ৩১৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন রকিবুল।

 

নিজের রেকর্ডগড়া ইনিংস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন হৃদয়। ম্যাচসেরার পুরস্কার হাতে নেওয়ার পর জাতীয় দলের হয়ে এমন একটি ইনিংস খেলার ইচ্ছা আরও জোরালো হয়েছে বলে জানান তিনি।

 

হৃদয় লিখেছেন, ‘ম্যান অব দ্য ম্যাচের ট্রফি নিয়ে বারবার মনে হচ্ছিল, কোনো একদিন এমন একটি ইনিংস জাতীয় দলের হয়ে খেলব ইনশাআল্লাহ। আল্লাহ এবং আমার মায়ের দোয়া থাকলে সব সম্ভব।’

 

হৃদয়ের এই অসাধারণ ইনিংসে অভিনন্দন জানিয়েছেন তামিম ইকবালও। নিজের রেকর্ড ভেঙে যাওয়ার বিষয়ে সন্তোষ প্রকাশ করে সাবেক এই অধিনায়ক বলেন, যে কোনো পর্যায়ে ৩৫০ রানের ইনিংসই অসাধারণ। আর দক্ষিণ আফ্রিকার মাটিতে এমন ইনিংস খেলাকে তিনি আরও বিশেষ অর্জন হিসেবে উল্লেখ করেন।

 

হৃদয়কে অভিনন্দন জানিয়ে তামিম আরও বলেন, রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই। নিজের রেকর্ড ভেঙে যাওয়ায় তিনি খুশি। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৩৫০ রানের মাইলফলক স্পর্শ করা হৃদয়ের ব্যক্তিগত অর্জনের পাশাপাশি দেশের ক্রিকেটের জন্যও একটি উল্লেখযোগ্য ঘটনা বলে মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category