1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
সিপিএলে মিরাজের নতুন মিশন
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
Headline :
যারা গণহত্যা চালিয়েছে, প্রত্যেকের বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের প্রশংসা, অভিনন্দন রাষ্ট্রপতির সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী জরুরি বৈঠকে বসছেন সৌদি, তুর্কি ও পাকিস্তানি সেনাপ্রধান হুতিদের ঘিরে প্রথম পরীক্ষায় মক্কা প্রতিরক্ষা চুক্তির সামনে জটিলতা বাংলাদেশ-ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা নিয়ে সমঝোতা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সাক্ষাৎ গঙ্গার পানিবণ্টনে নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৮ অক্টোবর মেধার মূল্যায়নে দলীয় প্রভাব নয়, সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান ডেপুটি স্পিকারের

সিপিএলে মিরাজের নতুন মিশন

  • Update Time : Saturday, 5 September, 2026, 04:26 pm
  • ৯৫৮২০ Time View



  • প্রায় এক দশকের অপেক্ষার পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মাঠে নামার সুযোগ পেতে যাচ্ছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ২০১৭ সালে দল পেলেও সেবার একটি ম্যাচেও খেলার সুযোগ হয়নি তাঁর। এবার গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ক্যারিবীয় মঞ্চে অভিষেকের অপেক্ষায় রয়েছেন তিনি।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) গায়ানার উদ্দেশে দেশ ছেড়েছেন মিরাজ। যাত্রাপথে সামাজিক যোগাযোগমাধ্যমে বিমানের ভেতর থেকে একটি ছবি পোস্ট করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

 

মিরাজ লিখেছেন, ‘নতুন চ্যালেঞ্জের জন্য সিপিএলের পথে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের সঙ্গে ক্যারিবীয় যাত্রা শুরু করতে প্রস্তুত।’

 

২০১৭ সালে ত্রিনবাগো নাইট রাইডার্স মিরাজকে দলে নিয়েছিল। তবে ওই আসরে একাদশে জায়গা হয়নি তাঁর। এবার আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীর বদলি হিসেবে গায়ানার দলে যুক্ত হয়েছেন বাংলাদেশের এই ক্রিকেটার। ভারতের বিপক্ষে সিরিজ খেলতে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে নবী সিপিএল ছেড়ে যাওয়ায় তাঁর জায়গায় মিরাজকে নেওয়া হয়েছে।

 

টুর্নামেন্টের গ্রুপ পর্বে এখনও কয়েকটি ম্যাচ বাকি থাকায় মিরাজের সামনে নিজের সামর্থ্য দেখানোর সুযোগ রয়েছে। বিশেষ করে দলের বর্তমান দুর্দান্ত ফর্ম তাঁর জন্য বাড়তি আত্মবিশ্বাসের কারণ হতে পারে।

 

শনিবার জ্যামাইকা কিংসমেনকে আট উইকেটে হারিয়ে টানা পঞ্চম জয় পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। পাঁচ ম্যাচে পাঁচ জয় নিয়ে শতভাগ সাফল্য ধরে রেখেছে গত আসরের রানার্সআপ দলটি।

 

এবারের সিপিএলে মিরাজ কতটা কার্যকর ভূমিকা রাখতে পারেন, সেটিই এখন দেখার অপেক্ষা। ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর অফস্পিন বোলিংও গায়ানার দলে গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠতে পারে।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category