1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
রুবেলের ৫ উইকেট, সেমিফাইনালে বাংলাদেশ
Saturday, 19 September 2026, 05:23 am
Headline :
অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য সহযোগিতায় চার অগ্রাধিকার স্বাস্থ্যমন্ত্রীর একনেকে অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প রিজভী: ভারতের হাতে আদানি বিদ্যুৎকেন্দ্রের ‘সুইচ’, যেকোনো সময় সরবরাহ বন্ধের শঙ্কা হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শিল্প-কারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ইউনূস সরকারের সময়ের দুর্নীতির অভিযোগ নিয়ে দুদকের অনুসন্ধান পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

রুবেলের ৫ উইকেট, সেমিফাইনালে বাংলাদেশ

  • Update Time : Friday, 28 August, 2026, 06:36 pm
  • 24 Time View




স্পোর্টস ডেস্ক

 

অফস্পিনার মোহাম্মদ রুবেলের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে নর্দান টেরিটরিকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। এই জয়ের ফলে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ।

 

ডারউইনের মারারা গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নর্দান টেরিটরি। শুরু থেকেই তাদের ব্যাটিংয়ে আঘাত হানেন রুবেল। ইনিংসের দ্বিতীয় ওভারে হর্ষতিক বিমব্রালকে ফেরানোর পর নিজের পরের ওভারে জাগা কোদুরুকে এলবিডব্লিউ করে সাজঘরে পাঠান তিনি।

 

রুবেলের তৃতীয় শিকার হন ডাউটজি হুগেনবোজেম। তার বোলিংয়ে দলীয় ৩৪ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে নর্দান টেরিটরি। এরপর ম্যাট হ্যামন্ড ও ওয়েস আগারকে ফিরিয়ে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন এই অফস্পিনার।

 

শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে নর্দান টেরিটরি। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন জর্ডান সিল্ক। ম্যাট হ্যামন্ডের ব্যাট থেকে আসে ২৬ রান।

 

বাংলাদেশের বোলারদের মধ্যে রুবেল ছিলেন সবচেয়ে সফল। ৪ ওভার বল করে মাত্র ২১ রান খরচায় ৫ উইকেট নেন তিনি। সামিউন বাসীর, রাকিবুল হাসান, মেহরব হাসান ও মৃত্যুঞ্জয় চৌধুরী একটি করে উইকেট শিকার করেন। এই টুর্নামেন্টে ৬ ম্যাচ শেষে রুবেলের উইকেটসংখ্যা দাঁড়িয়েছে ২০টি।

 

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। দলীয় ২০ রানে আরিফুল ইসলাম এবং ৪১ রানে হাবিবুর রহমান সোহান আউট হন। এরপর নিয়মিত বিরতিতে আরও কয়েকটি উইকেট হারালেও একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে রাখেন সাব্বির রহমান।

 

হাফ সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ৩৭ বলে ৪৭ রান করে ফেরেন সাব্বির। এরপর শামীম হোসেনের ১১, সামিউন বাসীরের ১৪ এবং ইরফান শুক্কুরের অপরাজিত ১৭ রানের ইনিংসে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

 

শেষ পর্যন্ত ১৮.২ ওভারে ৩ উইকেট হারিয়েই ১৪৪ রান তুলে নেয় বাংলাদেশ এইচপি দল। রুবেলের দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে সহজ জয় তুলে নিয়ে টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নিল লাল-সবুজের প্রতিনিধিরা।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category