1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
Wednesday, 16 September 2026, 05:22 pm
Headline :
অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য সহযোগিতায় চার অগ্রাধিকার স্বাস্থ্যমন্ত্রীর একনেকে অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প রিজভী: ভারতের হাতে আদানি বিদ্যুৎকেন্দ্রের ‘সুইচ’, যেকোনো সময় সরবরাহ বন্ধের শঙ্কা হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শিল্প-কারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ইউনূস সরকারের সময়ের দুর্নীতির অভিযোগ নিয়ে দুদকের অনুসন্ধান পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

  • Update Time : Wednesday, 16 September, 2026, 04:31 pm
  • 6 Time View



অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সময়ের সঙ্গে অপরাধের ধরন ও পদ্ধতিতে পরিবর্তন এসেছে। প্রযুক্তিনির্ভর ও ডিজিটাল অপরাধ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গণমাধ্যমকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত সংগঠনটির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ দমন ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব অনেক। অপরাধের ঘটনা শুধু সংবাদ হিসেবে তুলে ধরার পাশাপাশি এর পেছনের কারণও অনুসন্ধান করা প্রয়োজন। অপরাধ, অপরাধী, অপরাধবিজ্ঞান, পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, অপরাধের মূল কারণ শনাক্ত করে তা প্রতিরোধে কার্যকর উদ্যোগ নিতে হবে। বিভিন্ন গুরুতর অপরাধ বিশ্লেষণ করলে অনেক ক্ষেত্রে মাদক ও জুয়ার সংশ্লিষ্টতা পাওয়া যায়। তাই অপরাধীকে শাস্তির আওতায় আনার পাশাপাশি কেন অপরাধ সংঘটিত হচ্ছে, সেই বিষয়টিও সমাজ ও রাষ্ট্রকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, অপরাধের উৎস চিহ্নিত করে সেখানে কার্যকর ব্যবস্থা নেওয়া গেলে অপরাধের হার কমানো সম্ভব। এ ক্ষেত্রে অনুসন্ধানী সাংবাদিকরা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

ক্র্যাবের দীর্ঘ পথচলার প্রশংসা করে তিনি বলেন, ৩১৮ জন পেশাদার সদস্য নিয়ে ৪৩ বছরে সংগঠনটি অনুসন্ধানী সাংবাদিকতায় একটি মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করেছে। অনুসন্ধানী সাংবাদিকতা একটি জ্ঞানভিত্তিক ও দায়িত্বশীল পেশাগত ক্ষেত্র, যেখানে গভীর অধ্যয়ন, তথ্য যাচাই এবং বিশ্লেষণী সক্ষমতার প্রয়োজন হয়।

সাংবাদিকদের পেশাগত ঝুঁকির বিষয়টিও অনুষ্ঠানে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ক্রাইম রিপোর্টার আহত বা ক্ষতিগ্রস্ত হলে করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিলসহ অন্যান্য উপায়ে তাদের সহযোগিতা করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

পাশাপাশি অনুসন্ধানী সাংবাদিকতায় পেশাগত অবদানের স্বীকৃতি হিসেবে সাংবাদিকদের সনদ দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে বলে জানান তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ বিভাগের পক্ষ থেকে এ ধরনের স্বীকৃতি দেওয়া সম্ভব কি না, তা আইনগতভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

গণমাধ্যমকে সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সাংবাদিকরা সমাজের প্রতি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করলে অপরাধ কমিয়ে আনার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাংবাদিকদেরও সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

অ্যাসিড সন্ত্রাস প্রতিরোধের উদাহরণ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের সময় অ্যাসিড নিক্ষেপের ঘটনা প্রতিরোধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছিল। আইন প্রয়োগ, গণমাধ্যমের ভূমিকা এবং সামাজিক সচেতনতার সমন্বিত উদ্যোগের ফলে বর্তমানে অ্যাসিড-সংক্রান্ত অপরাধ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে বলে তিনি দাবি করেন।

একইভাবে মাদক, অনলাইন জুয়া এবং অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণেও রাষ্ট্র, গণমাধ্যম ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

অনলাইন জুয়া ও মাদক নিয়ন্ত্রণে আইন সংস্কারের বিষয়েও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে পুরোনো আইন আধুনিকায়ন করা প্রয়োজন। ১৮৬৭ সালের গ্যাম্বলিং অ্যাক্টের পরিবর্তে ডিজিটাল মাধ্যমে অনলাইন জুয়া, ম্যাচ ফিক্সিং এবং সংঘবদ্ধ অপরাধ মোকাবিলায় ‘জুয়া প্রতিরোধ আইন ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। একই সঙ্গে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আইনের দুর্বলতার সুযোগ নিয়ে যাতে অপরাধীরা পার পেয়ে যেতে না পারে, সেজন্য প্রয়োজন অনুযায়ী নতুন আইন প্রণয়ন ও বিদ্যমান আইনের সংস্কারে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে বক্তব্য দেন সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ এবং প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও সচিব পদমর্যাদার রাশেদ খাঁন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ।

বক্তারা ক্র্যাবের ৪৩ বছরের কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সংগঠনটির সদস্যদের বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার প্রত্যাশা জানান। পরে স্বরাষ্ট্রমন্ত্রী কেক কেটে ক্র্যাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category