1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. ihossain.kh@gmail.com : ismail hossain : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. news@gmail.com : morning24 :
দুই ঈদেই কেবল দর্শক! বাকি সময় লোকসানে মধুবন সিনেপ্লেক্স
Sunday, 19 April 2026, 06:40 am
Headline :
প্রতিমন্ত্রীর বাসভবনে শিশুদের বৈশাখ উদযাপন সাংবাদিক শুভ্রর নিরাপত্তা দাবি, অপরাধচক্র দমনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শুভ্রর নিরাপত্তা দাবি, অপরাধচক্র দমনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা BGB Seizes Yaba, Mine-Like Objects, Fuel and Chemicals in Separate Drives in Ramu and Naikhongchhari সারাদেশে র‍্যাবের অভিযানে ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্য তেল জব্দ হরমুজ প্রণালী পার হতে না পেরে শারজাহয় ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ জবি শিক্ষকের ওপর হামলা: আসামি মাহিম কারাগারে, রিমান্ড শুনানি রোববার উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে জোর, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার বিএনপি নেতা মাহে আলম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কুমিল্লায় ১১৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, নগদ ৩ লাখ ৩১ হাজার টাকা জব্দ

দুই ঈদেই কেবল দর্শক! বাকি সময় লোকসানে মধুবন সিনেপ্লেক্স

  • Update Time : Tuesday, 4 November, 2025, 06:14 pm
  • 132 Time View
166

কয়েক বছর আগে বগুড়ার ঐতিহ্যবাহী মধুবন সিনেমা হলকে আধুনিকায়ন করে সিনেপ্লেক্স করা হয়। আশার আলো দেখলেও দুই ঈদ ছাড়া বাকি সময় খরচই তুলতে পারছিল না হলটি। এরপর চলতি বছরের সেপ্টেম্বর থেকে বন্ধ রাখা হয় সিনেপ্লেক্সটি। এর মধ্যে এবার, সিনেপ্লেক্সটি কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহারের প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন হলটির মালিকের বড় ছেলে এস এম ইউনুস।

হলটির দেখভালের দায়িত্বে আছেন এস এম ইউনুস।  তিনি বলেন, ‘হল রেখে লাভ কী? চালাতে তো পারছি না। দুই ঈদ ছাড়া কর্মচারীর বেতনও ওঠাতে পারছি না। তাই হলের আউটডোরের অংশজুড়ে কমিউনিটি সেন্টার করছি। টিকে তো থাকতে তো হবে।’
কারণ হিসেবে সরকারের অসহযোগিতা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সরকার কোনো সহযোগিতা করছে না। বারবার মিটিং করেছি, কোনো দাবি বাস্তবায়ন হয়নি। আমাদের বিদেশি সিনেমা আমদানির সুযোগ দিতে হবে। শুধু হিন্দি না, হলিউড সিনেমা আমদানির সুযোগ সব হলকেই দিতে হবে।’

আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবেন বলে জানিয়েছেন এ হল মালিক। জানান, নতুন সরকার এলে দাবি জানাবেন। তাদের যদি সহযোগিতা পেলে সিনেমা হল থাকবে, না হলে একেবারে বন্ধ করে দেওয়া হবে।
এর আগে হল বন্ধের বিষয়ে প্রথম আলোকে হলটির মালিক রোকনুজ্জামান ইউনুস জানিয়েছিলেন, দর্শক চাহিদা অনুযায়ী সিনেমার অভাব এবং সরকারের এই শিল্পের প্রতি অনীহার কারণে সামান্য দর্শক নিয়ে হল চালানো সম্ভব না। বিদ্যুৎ বিল, কর্মচারীদের বেতন টানা সম্ভব হচ্ছে না। পর্যাপ্ত দর্শকের অভাবসহ নানা বাস্তব কারণে কার্যক্রম বন্ধ করতে বাধ্য হচ্ছে তারা। হলটির মালিক রোকনুজ্জামান ইউনুস বলেন, ‘এ সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য অত্যন্ত কষ্টের। কারণ, সিনেমা হল কেবল একটি ব্যবসা নয়, এটি আমাদের আবেগের জায়গা। কিন্তু এভাবে তো ব্যবসা টিকিয়ে রাখা যায় না। সিনেপ্লেক্স শুরুর পর খরচ অনেক বেড়েছে। তাই বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।’

Facebook Comments Box
More News Of This Category