1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. ihossain.kh@gmail.com : ismail hossain : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. news@gmail.com : morning24 :
ফোর্ট মায়ার্সে হাতুড়ি দিয়ে আঘাত, অভিযুক্ত দ্রুত গ্রেপ্তার
Tuesday, 26 May 2026, 10:46 am
Headline :
যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জ্বালানি গবেষণায় বাংলাদেশি পিএইচডি গবেষক কুমিল্লা সীমান্তে ১০ হাজার ২০০ ইয়াবা জব্দ: বিজিবি সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চেয়ারম্যান,এমডি কারাগারে: মব গোষ্ঠির দখলে মোহনা টিভি খুলনা শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতাল এর ট্রাস্টিবোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন প্রতিমন্ত্রীর বাসভবনে শিশুদের বৈশাখ উদযাপন সাংবাদিক শুভ্রর নিরাপত্তা দাবি, অপরাধচক্র দমনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শুভ্রর নিরাপত্তা দাবি, অপরাধচক্র দমনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা BGB Seizes Yaba, Mine-Like Objects, Fuel and Chemicals in Separate Drives in Ramu and Naikhongchhari সারাদেশে র‍্যাবের অভিযানে ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্য তেল জব্দ

ফোর্ট মায়ার্সে হাতুড়ি দিয়ে আঘাত, অভিযুক্ত দ্রুত গ্রেপ্তার

  • Update Time : Saturday, 4 April, 2026, 04:49 pm
  • 51 Time View
55

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্সে নীলুফার ইয়াসমিন (৪৮) নামে এক বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন (৪০) কে পুলিশ খুব অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৭টা ১৪ মিনিটে ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ডে অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন ডি অ্যান্ড ডি কনভিনিয়েন্স স্টোরে এই হত্যাকাণ্ড ঘটে। নীলুফার ইয়াসমিন ওই দোকানে ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, ঘটনার সূত্রপাত হয় গত মঙ্গলবার (৩১ মার্চ) যখন অভিযুক্ত জোয়াচিন এটিএম বুথ থেকে টাকা তুলতে ব্যর্থ হন। টাকা চাওয়ার সময় নীলুফার তাকে জানান, এটিএম মেশিনের দায়ভার তার নেই। জোয়াচিন ক্ষিপ্ত হয়ে চলে গেলেও বৃহস্পতিবার ভোরে ফেরার সময় দোকান ও নীলুফারের ব্যক্তিগত গাড়ির উইন্ডশিল্ড ভাঙচুর করে এবং হাতুড়ি দিয়ে নীলুফারের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলে গুরুতর আহত হন।

ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট ও ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেসের সদস্যরা দ্রুত নীলুফারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সকাল ৭টা ২৭ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, অভিযুক্ত রোলবার্ট জোয়াচিনকে ম্যাঙ্গো এবং রেলি স্ট্রিট এলাকা থেকে আটক করা হয়েছে। গ্রেপ্তারের সময় স্থানীয় তিনটি স্কুলে সাময়িক ‘লকডাউন’ জারি করা হয়েছিল। বর্তমানে জোয়াচিন লি কাউন্টি জেলে বন্দি রয়েছেন। তার বিরুদ্ধে হত্যা ও সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে।

নিহত নীলুফার ইয়াসমিনের গ্রামের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়ন। তিনি কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন মানিকের বোন। নীলুফারের দুই কন্যাসন্তান রয়েছে, বয়স ১৬ ও ২০।

Facebook Comments Box
More News Of This Category