1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
আইনগত সহায়তা ও সামাজিক সুরক্ষায় সরকারের নতুন উদ্যোগ
Sunday, 13 September 2026, 02:00 am
Headline :
ফ্যাসিবাদের সময়ে গ্যাস উত্তোলনের বিন্দুমাত্র চেষ্টা করা হয়নি: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী নয়: শফিকুর রহমান ইরানের পাশে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করলেন রাষ্ট্রপতি অন্য মামলা না থাকলে সাজা শেষে খালাস পাবেন বিডিআর সদস্যরা: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি পণ্যের আমদানি বাড়াতে ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য ঢাকা গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: পানিসম্পদ মন্ত্রী শেখ হাসিনার আপিলের সুযোগ আইন অনুযায়ী নির্ধারণ হবে: আইনমন্ত্রী পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যবসায়ীদের হয়রানি করে কর আদায় নয়: অর্থমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর

আইনগত সহায়তা ও সামাজিক সুরক্ষায় সরকারের নতুন উদ্যোগ

  • Update Time : Tuesday, 25 August, 2026, 05:29 pm
  • 98 Time View




নারী, শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা, পুনর্বাসন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই হয়েছে।

 

মঙ্গলবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিন প্রতিষ্ঠানের মহাপরিচালকরা নিজ নিজ সংস্থার পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে জানানো হয়, এই উদ্যোগ বাস্তবায়িত হলে সুবিধাবঞ্চিত নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সমন্বিতভাবে আইনি সহায়তা, নিরাপদ আশ্রয়, চিকিৎসা, কাউন্সেলিং ও পুনর্বাসন সেবা পাবেন।

 

এ ছাড়া জরুরি সহায়তা দ্রুত নিশ্চিত করতে ১৬৬৯৯, ১০৯৮ ও ১০৯ হেল্পলাইনের মধ্যে সমন্বয় করা হবে। মাঠপর্যায়ে কার্যক্রম তদারকিতে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে যৌথ কমিটি কাজ করবে। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের যৌথ প্রশিক্ষণ ও তথ্য বিনিময়ের ব্যবস্থাও থাকবে।

 

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ উদ্যোগের মাধ্যমে আইনি ও সামাজিক সুরক্ষা ব্যবস্থার মধ্যে কার্যকর সমন্বয় তৈরি হবে এবং প্রান্তিক জনগোষ্ঠীর সরকারি সেবা পাওয়া আরও সহজ হবে।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category