1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: সাতক্ষীরার দুই বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু
Saturday, 12 September 2026, 09:52 am
Headline :
ফ্যাসিবাদের সময়ে গ্যাস উত্তোলনের বিন্দুমাত্র চেষ্টা করা হয়নি: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী নয়: শফিকুর রহমান ইরানের পাশে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করলেন রাষ্ট্রপতি অন্য মামলা না থাকলে সাজা শেষে খালাস পাবেন বিডিআর সদস্যরা: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি পণ্যের আমদানি বাড়াতে ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য ঢাকা গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: পানিসম্পদ মন্ত্রী শেখ হাসিনার আপিলের সুযোগ আইন অনুযায়ী নির্ধারণ হবে: আইনমন্ত্রী পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যবসায়ীদের হয়রানি করে কর আদায় নয়: অর্থমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর

কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: সাতক্ষীরার দুই বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু

  • Update Time : Saturday, 22 August, 2026, 07:00 pm
  • 23 Time View




আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি আবাসিক হোটেলে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার দুই নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) নিহতের পরিবার ও স্বজনদের পক্ষ থেকে তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

নিহতদের একজন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত ইউনুচ সরদারের ছেলে আলিমুজ্জামান সাজু (৪৫)। তিনি পেশায় একজন মৎস্য (ঘের) ব্যবসায়ী ও স্থানীয়ভাবে সুপরিচিত মুখ ছিলেন। নিহত অপর ব্যক্তি একই উপজেলার তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা রেবতী সরকার। তবে তাঁর বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের তীব্র ব্যথায় ভুগছিলেন আলিমুজ্জামান সাজু। উন্নত চিকিৎসার উদ্দেশে ৫-৬ দিন আগে তিনি কলকাতায় যান। চিকিৎসা সম্পন্ন করে বুধবারই তাঁর দেশে ফেরার কথা ছিল। কিন্তু এদিন রাত আনুমানিক ১০টার দিকে হোটেলের অগ্নিকাণ্ডে তাঁর মৃত্যুর সংবাদ পৌঁছালে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

নিহতের নিকটাত্মীয় মোখলেছুর রহমান পল্টু ও খালাতো ভাই অ্যাডভোকেট তানভীর আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হোটেলে আগুন লাগার পর তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) সূত্রে জানানো হয়েছে, ঘটনাটি জানার পরই নিহতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে কলকাতার নিউ মার্কেট সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটের একটি আবাসিক হোটেলে আকস্মিক অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়লে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে এবং অগ্নিদগ্ধ হয়ে হতাহতের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের অধিকাংশই বাংলাদেশি নাগরিক।

@160885481955426

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category