1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. ihossain.kh@gmail.com : ismail hossain : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. news@gmail.com : morning24 :
কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৩৪৮৬ পিছ ই*য়াবাসহ আটক-১
Thursday, 16 July 2026, 11:27 am
Headline :
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেট কারে ইয়াবা পাচার, রামুতে ৬ হাজার ইয়াবাসহ আটক ৩ চরভদ্রাসনে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান আবাসন খাতের উন্নয়নে রাজউক-রিহাবের সমন্বয়ে বিশেষ কমিটি গঠনের ঘোষণা হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে অগ্নি ও ভূমিকম্প ঝুঁকি মূল্যায়নে সমন্বয় সভা সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সাভারের বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য ‘রাজনৈতিক’, তদন্ত চলছে: তথ্য উপদেষ্টা সাভার এলজিইডির হিসাবরক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের পরও একই কর্মস্থলে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতিতে ঠিকাদার তালিকাভুক্তি নিয়ে অনিয়মের অভিযোগ কুমিল্লায় চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, গ্রেপ্তার ২; চার দিনে আটক ২০ আদালতের হুঁশিয়ারির পর দুই ঘণ্টার মধ্যে হাজির করা হলো সালাম মুর্শেদীকে

কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৩৪৮৬ পিছ ই*য়াবাসহ আটক-১

এ.কে পলাশ
  • Update Time : Wednesday, 14 January, 2026, 08:19 pm
  • 147 Time View
কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৩৪৮৬ পিছ ইয়াবাসহ আটক-১
175

কুমিল্লার বুড়িচংয়ের রাজাপুর ইউনিয়নের চড়ানল–লড়িবাগ সড়কের চৌধুরী ব্রিজ রেললাইন সংলগ্ন এলাকা থেকে ৩ হাজার ৪শ’ ৮৬ পিছ ও ৪৮ গ্রাম গুড়া ইয়াবা সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছেন বুড়িচং থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল–লড়িবাগ সড়কের চৌধুরী ব্রিজ রেললাইন সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

আটককৃত আসামী ইব্রাহিম আলী (৪৩) বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল জমাদার বাড়ির রেসত আলী রেসুর ছেলে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল–লড়িবাগ সড়কের চৌধুরী ব্রিজ রেললাইন সংলগ্ন এলাকায় থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) মো. জয়নুল, সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) শাহপরানের নেতৃত্বে একদল পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩ হাজার ৪শ’ ৮৬ পিছ ও ৪৮ গ্রাম গুড়া ইয়াবাসহ ইব্রাহিম নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান ,আটককৃত আসামী ইব্রাহীমের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box
More News Of This Category