1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
ঝিলমিলে বাড়ি নির্মাণে রাজউকের তাগিদ
Tuesday, 22 September 2026, 12:52 pm
Headline :
জামায়াতের দাবি, সাইবার সুরক্ষা আইন বহাল রেখে সংশোধিত খসড়া বাতিল করতে হবে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামির মধ্যে ৩ জনের স্বীকারোক্তি অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য সহযোগিতায় চার অগ্রাধিকার স্বাস্থ্যমন্ত্রীর একনেকে অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প রিজভী: ভারতের হাতে আদানি বিদ্যুৎকেন্দ্রের ‘সুইচ’, যেকোনো সময় সরবরাহ বন্ধের শঙ্কা হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শিল্প-কারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর

ঝিলমিলে বাড়ি নির্মাণে রাজউকের তাগিদ

  • Update Time : Thursday, 6 August, 2026, 12:03 pm
  • 45 Time View




রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ঝিলমিল আবাসিক প্রকল্পের বরাদ্দগ্রহীতাদের দ্রুত লিজ দলিল নিবন্ধন সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি নির্মাণের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শুরু না করলে বিধিমালা অনুযায়ী জরিমানা অথবা প্লটের বরাদ্দ বাতিল করা হবে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

রাজউকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঝিলমিল আবাসিক প্রকল্পের ১, ২, ৪, ৫ ও ৬ নম্বর সেক্টরে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ শেষ হয়েছে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ দুটি সাব-স্টেশনসহ বিদ্যুৎ সরবরাহ লাইন নির্মাণ করেছে। এছাড়া ঢাকা ওয়াসা দুটি ডিপ টিউবওয়েলসহ পানি সরবরাহের লাইন স্থাপন করেছে। বরাদ্দগ্রহীতারা আবেদন করলে সংশ্লিষ্ট সংস্থাগুলো বিদ্যুৎ ও পানির সংযোগ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্লটের ইজারা বা লিজ দলিল নিবন্ধন সম্পন্ন হওয়ার পর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (ভূমি, প্লট, স্পেস ও ফ্ল্যাট বরাদ্দ) বিধিমালা, ২০২৪-এর বিধি ৯ অনুযায়ী বাড়ি নির্মাণ করতে হবে। এ বিষয়ে ২০২৫ সালের ২৯ এপ্রিলও দৈনিক পত্রিকায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।

রাজউক জানিয়েছে, যেসব বরাদ্দগ্রহীতা এখনো প্লটের ইজারা বা লিজ দলিল নিবন্ধন সম্পন্ন করেননি, তাঁদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি নির্মাণের উদ্যোগ নিতে হবে। অন্যথায় বিধিমালা অনুযায়ী জরিমানা আরোপ কিংবা প্লটের বরাদ্দ বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, “ঝিলমিল আবাসিক প্রকল্পকে একটি পরিকল্পিত, আধুনিক ও পূর্ণাঙ্গ আবাসিক এলাকায় রূপ দিতে প্রয়োজনীয় বিদ্যুৎ ও পানি সরবরাহের অবকাঠামো প্রস্তুত করা হয়েছে। এখন বরাদ্দগ্রহীতাদের দায়িত্ব দ্রুত লিজ নিবন্ধন সম্পন্ন করে বিধিমালা অনুযায়ী বাড়ি নির্মাণ করা। নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন হলে প্রকল্পটি দ্রুত বসবাস উপযোগী হবে এবং সরকারের পরিকল্পিত নগরায়ণের লক্ষ্য বাস্তবায়ন সহজ হবে। তবে যারা দীর্ঘদিনেও লিজ নিবন্ধন বা বাড়ি নির্মাণ করবেন না, তাঁদের বিরুদ্ধে বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নিতে রাজউক বাধ্য থাকবে।”

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category