1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
Sunday, 13 September 2026, 05:12 am
Headline :
ফ্যাসিবাদের সময়ে গ্যাস উত্তোলনের বিন্দুমাত্র চেষ্টা করা হয়নি: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী নয়: শফিকুর রহমান ইরানের পাশে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করলেন রাষ্ট্রপতি অন্য মামলা না থাকলে সাজা শেষে খালাস পাবেন বিডিআর সদস্যরা: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি পণ্যের আমদানি বাড়াতে ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য ঢাকা গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: পানিসম্পদ মন্ত্রী শেখ হাসিনার আপিলের সুযোগ আইন অনুযায়ী নির্ধারণ হবে: আইনমন্ত্রী পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যবসায়ীদের হয়রানি করে কর আদায় নয়: অর্থমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

  • Update Time : Saturday, 29 August, 2026, 02:11 pm
  • 17 Time View




এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শনিবার ভোর থেকে মহাসড়কের কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ পর্যন্ত ঢাকামুখী লেনে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। এতে হাজার হাজার যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা।

 

শুক্রবার রাত থেকেই মহাসড়কের এই অংশে যানজট ছিল। শনিবার ভোরের দিকে যানবাহনের চাপ আরও বেড়ে গেলে পরিস্থিতি তীব্র আকার ধারণ করে। যানজটে রোগীবাহী অ্যাম্বুলেন্স, দূরপাল্লার বাসসহ বিদেশগামী যাত্রীদের বহনকারী যানবাহনও আটকে পড়ে।

 

সংশ্লিষ্টরা জানান, নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজের সংস্কারকাজকে কেন্দ্র করেই মূলত এ যানজটের সূত্রপাত। সড়ক বিভাগের কর্মকর্তারা জানান, ব্রিজটির ঢাকা অভিমুখী লেনের একটি অংশে বড় গর্ত তৈরি হয়েছিল। সময়ের সঙ্গে গর্তটি বড় হয়ে ওঠায় দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। এ কারণে শুক্রবার বেলা ১১টার দিকে জরুরি সংস্কারকাজ শুরু করা হয়।

 

সংস্কারকাজ চলাকালে মহাসড়কের দুই লেনের একটি বন্ধ রেখে অপর লেন দিয়ে উভয় দিকের যানবাহন পর্যায়ক্রমে চলাচলের ব্যবস্থা করা হয়। এতে স্বাভাবিকের তুলনায় যান চলাচলের গতি উল্লেখযোগ্যভাবে কমে যায়। একপর্যায়ে যানবাহনের চাপ বাড়তে বাড়তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাতভরও মহাসড়কের বিভিন্ন অংশে যানজট অব্যাহত ছিল।

 

হাইওয়ে পুলিশ জানায়, একটি লেন দিয়ে অতিরিক্ত যানবাহন পারাপারের চেষ্টা করায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। এর প্রভাব ধীরে ধীরে ঢাকামুখী লেনে ছড়িয়ে পড়ে এবং কুমিল্লার চান্দিনা পর্যন্ত যানজট পৌঁছে যায়।

 

যানজটে আটকে থাকা মিয়ামী পরিবহনের চালক হাসান বলেন, সকাল ৭টায় কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। কিন্তু দীর্ঘ সময় ধরে দাউদকান্দিতে আটকে আছেন।

 

এশিয়া লাইন পরিবহনের চালক সুজন জানান, চান্দিনা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত বিভিন্ন অংশে যানজট রয়েছে। প্রায় তিন ঘণ্টা ধরে দাউদকান্দির গৌরীপুর এলাকায় বাস নিয়ে আটকে আছেন তিনি।

 

কাঁচপুর হাইওয়ে থানার ওসি সফিউল ইসলাম বলেন, আষাড়িয়ারচর এলাকায় সড়ক বিভাগের জরুরি সংস্কারকাজ চলছে। মহাসড়কের একটি লেন বন্ধ থাকায় অন্য লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচল করছে। এ কারণে যানজটের সৃষ্টি হয়েছে।

 

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি প্রেম দাস রায় বলেন, সংস্কারকাজের কারণে একটি লেন বন্ধ থাকায় যানবাহনের চাপ বেড়েছে। তবে যানজট স্থায়ী হয়ে নেই; ধীরগতিতে যানবাহন চলাচল করছে। যানজট কমাতে হাইওয়ে পুলিশ কাজ করছে।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category