1. smbappy1@gmail.com : bappi : bappi
  2. ihossain.kh@gmail.com : ismail hossain : ismail hossain
  3. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  4. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
  5. news@gmail.com : morning24 :
দক্ষিণ কেরাণীগঞ্জে রাজউকের অভিযান, ৭ বিদ্যুৎ মিটার জব্দ
Sunday, 09 August 2026, 02:19 am
Headline :
এলএনজি টার্মিনাল চালু, বাড়ছে গ্যাস সরবরাহ ঝিলমিলে বাড়ি নির্মাণে রাজউকের তাগিদ মাহবুব আলী খানের কবরে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজউকে প্রামাণ্যচিত্র প্রদর্শনী PM eyes semiconductor sector as next economic driver after garments স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেট কারে ইয়াবা পাচার, রামুতে ৬ হাজার ইয়াবাসহ আটক ৩ চরভদ্রাসনে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান আবাসন খাতের উন্নয়নে রাজউক-রিহাবের সমন্বয়ে বিশেষ কমিটি গঠনের ঘোষণা হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে অগ্নি ও ভূমিকম্প ঝুঁকি মূল্যায়নে সমন্বয় সভা সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

দক্ষিণ কেরাণীগঞ্জে রাজউকের অভিযান, ৭ বিদ্যুৎ মিটার জব্দ

  • Update Time : Wednesday, 1 July, 2026, 05:53 pm
  • 42 Time View
62

দক্ষিণ কেরাণীগঞ্জে অনুমোদিত নকশাবিহীন ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাতটি বিদ্যুৎ মিটার জব্দ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। একই সঙ্গে দুটি ভবনের অবৈধ অংশ আংশিক উচ্ছেদ এবং তিনটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

 

বুধবার (১ জুলাই) রাজউকের সাবজোন-৭/২-এর উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এসব ব্যবস্থা নেওয়া হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান। রাজউক জোন-৭-এর পরিচালক (উপসচিব) মো. মাইনুল আবেদীনের সার্বিক তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

 

রাজউক জানায়, চুনকুটিয়া ও শুভাঢ্যা এলাকায় তিনটি নির্মাণাধীন ভবনে অনুমোদিত নকশা না থাকা বা নকশা প্রদর্শনে ব্যর্থ হওয়ার প্রমাণ পাওয়া যায়।অভিযানের প্রথম পর্যায়ে মো. নুর মোহাম্মদ গংয়ের নির্মাণাধীন একতলা ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় তিনটি বিদ্যুৎ মিটার জব্দ এবং ভবনের কলামের রড আংশিক কর্তন করে অবৈধ অংশ অপসারণ করা হয়।

 

দ্বিতীয় পর্যায়ে মো. সেলিম গংয়ের নির্মাণাধীন তিনতলা ভবনের মালিক অনুমোদিত নকশা দেখাতে না পারায় একটি বিদ্যুৎ মিটার জব্দ করা হয়। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভবনের দ্বিতীয় তলার পেছনের ক্যান্টিলিভার অংশ আংশিক অপসারণ করা হয়।এ ছাড়া মো. আব্দুল আজিজের নির্মাণাধীন চারতলা ভবনের ক্ষেত্রেও অনুমোদিত নকশা প্রদর্শন করা না হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং তিনটি বিদ্যুৎ মিটার জব্দ করা হয়।

 

রাজউক জানিয়েছে, রাজধানী ও আশপাশের এলাকায় অনুমোদিত নকশাবিহীন ভবন নির্মাণ এবং ভবন নির্মাণ বিধিমালা লঙ্ঘনের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

Facebook Comments Box
More News Of This Category