1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
ফকিরহাট থেকে অপহৃত শিশু খুলনায় উদ্ধার, অভিযুক্ত আটক
Monday, 21 September 2026, 12:20 pm
Headline :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামির মধ্যে ৩ জনের স্বীকারোক্তি অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য সহযোগিতায় চার অগ্রাধিকার স্বাস্থ্যমন্ত্রীর একনেকে অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প রিজভী: ভারতের হাতে আদানি বিদ্যুৎকেন্দ্রের ‘সুইচ’, যেকোনো সময় সরবরাহ বন্ধের শঙ্কা হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শিল্প-কারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

ফকিরহাট থেকে অপহৃত শিশু খুলনায় উদ্ধার, অভিযুক্ত আটক

  • Update Time : Thursday, 2 April, 2026, 11:48 am
  • 106 Time View




বাগেরহাটের ফকিরহাট থেকে অপহৃত ১৮ মাস বয়সী এক শিশুকে খুলনা থেকে উদ্ধার করেছে পুলিশ ও র‌্যাব-৬ এর একটি দল। এ ঘটনায় নয়ন শেখ (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুটির নাম রাফছা, সে ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের আ. রশিদ খানের মেয়ে।

ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, বুধবার সকালে প্রতিবেশী নয়নের স্ত্রী শিশুটিকে কোলে নেওয়ার কথা বলে নিয়ে যায়। পরে দীর্ঘ সময়েও শিশুটিকে ফেরত না দেওয়ায় পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরে জানা যায়, নয়ন শিশুটিকে নিয়ে বাইরে গেছে।

পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে নয়ন অসংলগ্ন কথা বলে এবং শিশুটিকে ফেরত দিতে টাকা দাবি করে বলে অভিযোগ রয়েছে। টাকা না দিলে ক্ষতির হুমকিও দেয় সে।

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয় এবং অভিযুক্তকে আটক করা হয়। পরে আইনগত প্রক্রিয়ার জন্য তাকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category