1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঝালকাঠিতে ব্যাপক প্রস্তুতি
Sunday, 13 September 2026, 02:02 am
Headline :
ফ্যাসিবাদের সময়ে গ্যাস উত্তোলনের বিন্দুমাত্র চেষ্টা করা হয়নি: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী নয়: শফিকুর রহমান ইরানের পাশে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করলেন রাষ্ট্রপতি অন্য মামলা না থাকলে সাজা শেষে খালাস পাবেন বিডিআর সদস্যরা: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি পণ্যের আমদানি বাড়াতে ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য ঢাকা গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: পানিসম্পদ মন্ত্রী শেখ হাসিনার আপিলের সুযোগ আইন অনুযায়ী নির্ধারণ হবে: আইনমন্ত্রী পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যবসায়ীদের হয়রানি করে কর আদায় নয়: অর্থমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঝালকাঠিতে ব্যাপক প্রস্তুতি

  • Update Time : Friday, 28 August, 2026, 07:05 pm
  • 20 Time View



ঝালকাঠি প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে ব্যাপক কর্মসূচি গ্রহণের প্রস্তুতি চলছে। এ উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে শুক্রবার বিকেলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টায় ঝালকাঠি জেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।

 

সভায় জেলা, উপজেলা, পৌর ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। তাঁদের মধ্যে ছিলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর এস. এম. এজাজ হাসান, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. নাসিমুল হাসান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদার, সদস্যসচিব অ্যাডভোকেট মো. আনিসুর রহমান খানসহ অনেকে।

 

সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে একাধিক উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, কোরআন খানি, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভাষণ প্রচারের মতো কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন জনসম্পৃক্ত কার্যক্রম আয়োজনের বিষয়েও আলোচনা করা হয়।

 

সভায় ঝালকাঠি জেলায় আইন কর্মকর্তা নিয়োগের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন নেতাকর্মী। তাঁদের অভিযোগ, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করে অপেক্ষাকৃত নতুন ও ‘হাইব্রিড’ হিসেবে পরিচিত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তাঁরা।

 

নেতৃবৃন্দ বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী দলটির রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি দিন। তাঁদের দাবি, বহুদলীয় গণতন্ত্র, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনৈতিক সংগ্রামের সঙ্গে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী জড়িত। তাই সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।

 

সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category