1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
Sunday, 20 September 2026, 03:55 pm
Headline :
অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য সহযোগিতায় চার অগ্রাধিকার স্বাস্থ্যমন্ত্রীর একনেকে অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প রিজভী: ভারতের হাতে আদানি বিদ্যুৎকেন্দ্রের ‘সুইচ’, যেকোনো সময় সরবরাহ বন্ধের শঙ্কা হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শিল্প-কারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ইউনূস সরকারের সময়ের দুর্নীতির অভিযোগ নিয়ে দুদকের অনুসন্ধান পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের

  • Update Time : Tuesday, 25 August, 2026, 07:54 pm
  • 23 Time View



ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিনা খরচে জাপানে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। সিভিল, ইলেকট্রিক্যাল ও আর্কিটেকচার বিষয়ে ডিপ্লোমা সনদধারীদের কর্মসংস্থান ভিসায় জাপানে পাঠানো হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও জাপানের টাউন লাইফ জাপান লিমিটেডের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকের অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়া।

প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্‌দী আমিন বলেন, নতুন শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের সুযোগ তৈরি করতে সরকার কাজ করছে। ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানি ভাষা শেখানোর পাশাপাশি আন্তর্জাতিক মানের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

সমঝোতা অনুযায়ী, ভাষা ও কারিগরি প্রশিক্ষণ থেকে জাপানে যাওয়া পর্যন্ত সব ব্যয় টাউন লাইফ জাপান লিমিটেড বহন করবে। প্রতিষ্ঠানটি ঢাকা পলিটেকনিকের ল্যাব উন্নয়ন ও প্রশিক্ষণ সরঞ্জাম সরবরাহেও সহায়তা করবে।

প্রথম ব্যাচের ভাষা শিক্ষাক্রম প্রায় শেষ হয়েছে এবং তাদের চাকরি নিশ্চিত হয়েছে। তারা আগামী অক্টোবরের মধ্যে জাপানে কর্মস্থলে যোগ দেবেন। অন্য নির্বাচিতরা ২০২৭ সালের জানুয়ারির মধ্যে জাপানে প্রবেশ করবেন।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category