1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
মোংলা উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন
Thursday, 10 September 2026, 04:44 am
Headline :
বাংলাদেশি পণ্যের আমদানি বাড়াতে ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য ঢাকা গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: পানিসম্পদ মন্ত্রী শেখ হাসিনার আপিলের সুযোগ আইন অনুযায়ী নির্ধারণ হবে: আইনমন্ত্রী পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যবসায়ীদের হয়রানি করে কর আদায় নয়: অর্থমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর নেপালে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন মামুনুল হক মেডিক্যাল কলেজে আসন বাড়ানোর পরিকল্পনা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী বাসা থেকেই অফিসের কাজ করছেন বিদ্যুৎমন্ত্রী, দ্রুত ফিরবেন সচিবালয়ে রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

মোংলা উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন

  • Update Time : Wednesday, 26 August, 2026, 02:00 pm
  • 39 Time View




মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাগেরহাট জেলা ইউনিটের সিদ্ধান্ত অনুযায়ী মোংলা উপজেলা যুব রেড ক্রিসেন্টের ২০২৬-২০২৮ মেয়াদের ১৫ সদস্যবিশিষ্ট এক নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। রেড ক্রিসেন্টের মানবিক সেবা কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।

 

​২০ আগস্ট বৃহস্পতিবার বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মাহবুবুর রহমান টুটুল, ইউনিট লেভেল অফিসার মোহাম্মদ হান্নান এবং যুব প্রধান রাকিবুল ইসলাম যৌথ স্বাক্ষরে ১৫ সদস্যবিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন প্রদান করেন।

 

​নবগঠিত এই কমিটিতে টিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মারুফ হাওলাদার। এছাড়া ডেপুটি টিম লিডার-০১ পদে মো. শিপন ব্যাপারী এবং ডেপুটি টিম লিডার-০২ পদে বন্যা সরকার বিউটি দায়িত্ব পেয়েছেন।

​কমিটির বিভাগভিত্তিক দায়িত্বপ্রাপ্ত অন্য সদস্যরা হলেন:

​অ্যাডমিনিস্ট্রেশন, অর্গানাইজিং অ্যান্ড রিক্রুটমেন্ট বিভাগ: বিভাগীয় প্রধান মো. সুজন খাঁন এবং বিভাগীয় উপ-প্রধান রিংকি আক্তার। ​ট্রেনিং অ্যান্ড কো-কারিকুলাম বিভাগ: বিভাগীয় প্রধান হোমায়রা খাতুন এবং বিভাগীয় উপ-প্রধান মো. রিয়াদুল জান্নাহ প্রিন্স। ​আইসিটি, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগ: বিভাগীয় প্রধান বৃষ্টি খাতুন এবং বিভাগীয় উপ-প্রধান মো. তাকবির হাওলাদার।

​ডিজাস্টার অ্যান্ড হিউম্যানিটেরিয়ান রেসপন্স বিভাগ: বিভাগীয় প্রধান তানজিলা আক্তার কেয়া এবং বিভাগীয় উপ-প্রধান জাকির হোসাইন হাওলাদার।​হেলথ সার্ভিস বিভাগ: বিভাগীয় প্রধান শুভজিৎ ঢালী এবং বিভাগীয় উপ-প্রধান তনিমা ইয়াসমিন।.​রিসোর্স মোবাইলাইজেশন বিভাগ: বিভাগীয় প্রধান শোহানুর ইসলাম এবং বিভাগীয় উপ-প্রধান মো. রাকিব হাওলাদার।

 

​কমিটির দায়িত্ব গ্রহণের পর এক যৌথ বিবৃতিতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, রেড ক্রিসেন্টের মূল সাতটি নীতি ও মানবিক আদর্শ বজায় রেখে তারা এলাকায় কাজ করে যাবেন। উপকূলীয় অঞ্চল হিসেবে মোংলায় দুর্যোগ মোকাবিলা, স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের প্রসার, রক্তদান কর্মসূচি জোরদার এবং যুব সমাজকে সুসংগঠিত করে তাদের দক্ষতা বৃদ্ধিতে কার্যনির্বাহী কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্দেশনা মেনে মোংলা উপজেলায় সামাজিক ও মানবিক সেবায় দৃষ্টান্ত স্থাপন করাই তাদের মূল লক্ষ্য।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category