1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: প্রচার সম্পাদক হলেন নাগরিক টিভির রুবেল মজুমদার
Wednesday, 23 September 2026, 09:02 am
Headline :
চীনের সঙ্গে এআই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের সামনে যত চ্যালেঞ্জ বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষাদানে বিশেষ গুরুত্ব দিতে হবে: রাষ্ট্রপতি বারবার প্রতারণার কারণে জনগণের আস্থা অর্জন করতে পারেনি জামায়াত: রিজভী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে ১৭ পয়সা রিজভীর বক্তব্যের নিন্দা জানিয়ে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলল জামায়াত সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জামায়াতের দাবি, সাইবার সুরক্ষা আইন বহাল রেখে সংশোধিত খসড়া বাতিল করতে হবে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামির মধ্যে ৩ জনের স্বীকারোক্তি

সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: প্রচার সম্পাদক হলেন নাগরিক টিভির রুবেল মজুমদার

  • Update Time : Saturday, 22 August, 2026, 07:23 pm
  • 16 Time View




. কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি

বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার ২০২৬–২০২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটিতে প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন নাগরিক টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি রুবেল মজুমদার।

শনিবার (২২ আগস্ট) সকালে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আবদুল লতিফসহ নির্বাচন কমিশনের সদস্যরা আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডেইলি নিউজের ইমামসীন রীমা এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক দিনকালের শাহাজাদা এমরান। এছাড়া সহসভাপতি পদে সিটিভি নিউজ ২৪-এর ওমর ফারুকী তাপস এবং যুগ্ম সম্পাদক পদে এখন টিভির খালেদ সাইফুল্লাহ দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন:

* সাংগঠনিক সম্পাদক: আবুল খায়ের (দৈনিক যুগান্তর ও আরটিভি)

* সহসাংগঠনিক সম্পাদক: সৈয়দ আহমদ লালন (দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ)

* অর্থ সম্পাদক: রেজাউল করিম রাসেল (দৈনিক সংবাদ)

* দপ্তর সম্পাদক: তানভীর দীপু (ইনডিপেনডেন্ট টিভি)

* প্রচার সম্পাদক: রুবেল মজুমদার (নাগরিক টিভি)

* প্রকাশনা সম্পাদক: মাসুদ আলম (এখন টিভি)

* তথ্য ও প্রযুক্তি সম্পাদক: মজিবুর রহমান মুকুল (দৈনিক কুমিল্লার জমিন)

* আপ্যায়ন সম্পাদক: আসিফ মামা (সাপ্তাহিক মেঘনাতীর)

* সাংস্কৃতিক সম্পাদক: শামসুল আলম রাজন (দৈনিক কুমিল্লার জমিন)

* ক্রীড়া সম্পাদক: সোহাইলুল ইসলাম সোহাগ (এশিয়া পোস্ট)

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যমুনা টিভির রফিকুল ইসলাম চৌধুরী খোকন, দৈনিক আজকের পত্রিকার দেলোয়ার হোসেন আকাইদ, দৈনিক সমকালের ফটো সাংবাদিক এন কে রিপন, দৈনিক কুমিল্লার জমিনের জাহিদ হাসান নাইম এবং কুমিল্লার জমিন অনলাইনের হৃদয় হাসান।

ঘোষিত এ কমিটি আগামী ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সার্বিক কার্যক্রম পরিচালনা করবে।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category