1. dailymorningvoice@gmail.com : dailymorningvoice : ismail hossain
  2. jahid@gmail.com : jahid hasan : jahid hasan
  3. hafejjubayera@gmail.com : Jubayer Ahmad : Jubayer Ahmad
সারা দেশে ডে কেয়ার সেন্টারের কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জুবাইদা রহমানের
Wednesday, 09 September 2026, 03:08 pm
Headline :
পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যবসায়ীদের হয়রানি করে কর আদায় নয়: অর্থমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর নেপালে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন মামুনুল হক মেডিক্যাল কলেজে আসন বাড়ানোর পরিকল্পনা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী বাসা থেকেই অফিসের কাজ করছেন বিদ্যুৎমন্ত্রী, দ্রুত ফিরবেন সচিবালয়ে রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী পেপারবিহীন সংসদে ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় তারেক রহমান সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

সারা দেশে ডে কেয়ার সেন্টারের কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জুবাইদা রহমানের

  • Update Time : Monday, 6 July, 2026, 06:42 pm
  • 45 Time View




নিজস্ব প্রতিবেদক

জুবাইদা রহমান সারা দেশে ডে কেয়ার সেন্টারের কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ডে কেয়ার সেন্টার শিশুদের জ্ঞানচর্চা ও মেধা বিকাশে সহায়ক ভূমিকা রাখে।

সোমবার রাজধানীর তিনটি ডে কেয়ার সেন্টার পরিদর্শন শেষে পান্থপথের পানি ভবনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ জেড এম জাহিদ হোসেন এবং শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

জুবাইদা রহমান বলেন, কর্মজীবী বাবা-মায়ের সন্তানদের জন্য ডে কেয়ার সেন্টারের ব্যবস্থা থাকলে তারা নিশ্চিন্তে কর্মস্থলে দায়িত্ব পালন করতে পারবেন। তবে স্বল্প আয়ের পরিবার যাতে ডে কেয়ার সেবার ব্যয় বহনে সমস্যায় না পড়ে, সে বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি ডে কেয়ার সেন্টারে কর্মরত নারীদের অবদানের প্রশংসা করেন।

সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেন, ডে কেয়ার সেন্টারের সংখ্যা বাড়াতে প্রশিক্ষিত জনবল ও দায়িত্বশীল কর্মী প্রয়োজন। তাঁর মতে, মানসম্মত সেবা নিশ্চিত করা গেলে শিশুদের সুস্থ বিকাশে এসব কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

Facebook Comments Box
Please follow and like us:
Pin Share
More News Of This Category